চরচা প্রতিবেদক

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ডাস্টবিন নিয়ে বিরোধে এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. তৌহিদ (২৮) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ভাটারা এলাকায় বসবাস করতেন।
আহতের সহকর্মী কামরুল বলেন, “নতুনবাজার এলাকায় একটি ডাস্টবিনকে কেন্দ্র করে স্থানীয় ‘হেলাল গ্রুপের’ সঙ্গে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে ডাস্টবিনের সামনে অবস্থানের সময় হঠাৎ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি অতর্কিত গুলি চালায়। এতে তৌহিদের পায়ে গুলি লাগে।”
কামরুল বলেন, “পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সোয়া ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তৌহিদকে হাসপাতালে আনা হয়। তার পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”