Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রশ্নফাঁসের ঘটনাকে ‘পাপ’ বললেন মোদি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২: ২১
প্রশ্নফাঁসের ঘটনাকে ‘পাপ’ বললেন মোদি

চিকিৎসা বিদ্যায় ভর্তির পরীক্ষা নিট পরীক্ষার প্রশ্নফাঁস প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিষয়টিকে ‘পাপ’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
Advertisement
Advertisement

দিল্লিজুড়ে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভের পর স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

মোদি আশ্বাস দেন, যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য এই ‘পাপের’ সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের আন্দোলনের ওপর দমনপীড়নের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিরোধী দলগুলো।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, বিরোধী শিবিরের এই আক্রমণকে প্রতিহত করে সরকারি সূত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশ্নফাঁসের বিষয়টি সামনে আসার পর থেকেই কেন্দ্র অত্যন্ত সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

আন্দোলনে ককরোচ পার্টি, খাবার আসছে দেশ-বিদেশ থেকেcjp

সরকারি সূত্রগুলোর দাবি, প্রশ্নফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসার পরই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করেন এবং একগুচ্ছ সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে বিরোধীদের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যা দিয়েছে সরকারি সূত্রগুলো।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকসভার বিরোধীদলীয় নেতা সরকারের কাছে পাঁচটি দাবি পেশ করেন, যার তালিকার শীর্ষে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি।

নিট প্রশ্নফাঁসের পর নেওয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরে সূত্রটি জানিয়েছে, বর্তমানে সিবিআই তদন্ত চলছে এবং এ পর্যন্ত ১৩ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

বিষয়: সংবাদমাধ্যমভারতনরেন্দ্র মোদিপ্রশ্ন ফাঁস
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প