Advertisement

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন।

Advertisement

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৮২ বছর বয়সে মারা যাওয়া মাহমুদ আলী কিডনি রোগে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে ছিলেন।

আবুল হাসান মাহমুদ আলী বিভিন্ন দেশে কূটনৈতিক দ্বায়িত্ব পালন শেষে দেশে ফিরে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন। দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Advertisement

২০১২ সাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আবুল হাসান মাহমুদ আলী। ২০১৩ সালে সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান মাহমুদ আলী। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। ২০২৪ সালের নির্বাচনের পর নেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব।