
নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন।

রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে ঘুরে দেখেন।
এক্সপোতে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন।

গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সুনামগঞ্জে আগুনে পুড়ে গেল ১৫ বসতবাড়ি
স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পোশাকের বাইরে নতুন শিল্প খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ
কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা শেষ হওয়ার পর নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরি করতে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের।