Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সমালোচিত জ্যোতিষীকে বরখাস্ত করলেন বিজয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৭: ০৫
সমালোচিত জ্যোতিষীকে বরখাস্ত করলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলকে স্পেশাল ডিউটি অফিসার (ওএসডি) পদ থেকে অপসারণ করেছেন।

Advertisement

তামিলনাড়ু বিধানসভায় ১৪৪ টি আস্থা ভোটে জয়ী হওয়ার পরপরই তিনি এই আদেশ জারি করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে ভেট্রিভেলের নিয়োগ ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল।

তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা এই জ্যোতিষী একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার অন্যতম প্রধান পরামর্শদাতা ছিলেন। তবে, কথিত আছে যে তার একটি বড় ভবিষ্যদ্বাণী না মেলায় তাদের সম্পর্কে ছেদ পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

ভেট্রিভেল নাকি জয়ললিতাকে আশ্বাস দিয়েছিলেন যে, আয়বহির্ভূত সম্পদ মামলায় তাকে জেল খাটতে হবে না। কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বরের আদালতের রায়ে জয়ললিতার কারাদণ্ড হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার পর জয়ললিতা তার সাথে পরামর্শ করা বন্ধ করে দেন এবং ভেট্রিভেল সিঙ্গাপুরে চলে যান।

এই সময়ের মধ্যেই তিনি নিজের জনপরিচিতি পুনর্গঠন করেন। নিজের পরিচিতিকে নতুন রূপ দিতে তিনি ‘রাধান পণ্ডিত ভেট্রিভেল’ নাম ধারণ করেন, যা মূলত উত্তর ভারতীয় ধাঁচের নাম এবং এর মাধ্যমে তিনি প্রবাসী ভারতীয়দের মাঝে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চেয়েছিলেন।

জন্মসূত্রে ইরোডের তামিল এবং চেন্নাইয়ের স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও, তিনি প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে দিল্লিতে পাড়ি জমান। তার সহযোগীদের দাবি, নাম ও অবস্থানের এই পরিবর্তন ছিল জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস এবং বৃহত্তর খ্যাতি অর্জনের একটি সুচিন্তিত প্রচেষ্টা।

এর আগে বিভিন্ন তথ্যে সূত্রের মাধ্যমে জানা যায়, ২০০৮ সালে দিল্লি থেকে ফেরার পর এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ভেট্রিভেল বিজয়ের রাজনৈতিক নেটওয়ার্কে প্রবেশ করেন। অভিনেতার ক্রমবর্ধমান রাজনৈতিক কাঠামোর মধ্যে খুব দ্রুতই তার ভূমিকা লক্ষণীয় হয়ে ওঠে।

বলা হয়ে থাকে যে, তিনি বিজয়কে ‘V’ অক্ষর দিয়ে শুরু হওয়া কোনো নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের বিস্ময়কর উত্থানের পূর্বাভাস দিয়েছিলেন।

বিষয়: তামিলনাড়ুরাজনীতিবিদরাজনৈতিক ব্যক্তিত্বমুখ্যমন্ত্রীথালাপতি বিজয়ভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।