Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

কাতারে থাকলে ঘুরে আসুন এসব দর্শনীয় স্থান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৪৬
কাতারে থাকলে ঘুরে আসুন এসব দর্শনীয় স্থান

কাতারে ঘুরতে গেছেন বা প্রবাসী হিসেবে অনেক দিন ধরেই থাকছেন? হয়তো আপনার মনে হতে পারে দেশটির সবকিছুই দেখে ফেলেছেন। যদি এমন ধারণা থাকে তাহলে আবারও ভাবুন। কারণ কাতারের এই পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না। তো আসুন জেনে নিই এই পাঁচ দর্শনীয় স্থানের বিষয়ে।

Advertisement

আল জুমাইলের পরিত্যক্ত গ্রাম

আল জুমাইলের পরিত্যক্ত গ্রাম

কাতারের এই গ্রামটিতে এক সময় জেলেরা বাস করতেন। তবে এখন এই গ্রামটি পুরোটি পরিত্যাক্ত। এই বিস্ময়কর স্থানটিতে গেলে আপনি কাতারের অতীত সম্পর্কে একটি ধারণা পাবেন। এখানে পুরানো বাড়ি এবং মসজিদের মধ্য দিয়ে ঘুরে বেড়ানো আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

মরুভূমিতে খোলা আকাশের নিচে ক্যাম্প

মরুভূমিতে খোলা আকাশের নিচে ক্যাম্প

কাতারে এসে খোলা আকাশের নিচে ক্যাম্প করে তারা দেখার চেয়ে বেশি অ্যাডভেঞ্চার আর অন্য কিছুতে পাবেন বলে মনে হয় না।

ভিডিওতে দেখুন

সাগরের কাছে বিস্তীর্ণ মরুভূমিতে ক্যাম্প করুন। নক্ষত্রে ভরা আকাশের সঙ্গে শান্ত নির্জনতা আপনার জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে পারে। এই ক্যাম্প করার আগে আপনি কিছু সময় উটের পিঠে চড়ে আপনার এই আয়োজনকে আরও পূর্ণতা দিতে পারবেন।

ফুওয়াইরিত সৈকতে কাইট সার্ফিং

কাতার

ফুওয়াইরিত সৈকতে কাইট সার্ফিং

মরুভূমির জন্য বিখ্যাত, কিন্তু দেশটিতে সমুদ্রও রয়েছে। কাতারে ফুওয়াইরিত সমুদ্র সৈকতে গিয়ে আপবি কাইটসার্ফিং করতে পারবেন। আপনি অভিজ্ঞ বা অনভিজ্ঞ কাইটসার্ফার যাই হোন না কেন এই ভ্রমণে সমুদ্রের স্বচ্ছ পানি এবং মুক্ত বাতাস আপনাকে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে পারে।

দেখে আসুন জেক্রেট ফিল্ম সিটি

জেক্রেট ফিল্ম সিটি

জেক্রেট মরুভূমি কাতারের সবচেয়ে অনন্য প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এই মরুভূমিতে একটি রহস্যময় পরিত্যক্ত ফিল্ম সিটি রয়েছে। যা দেখতে একটি পুরানো আরব গ্রামের মতো। আপনার যদি ফটোগ্রাফিতে আগ্রহ থাকে বা অদ্ভুত স্থান সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই এই স্থানটি একবার হলেও ঘুরে আসুন।

আল থাকিরার ম্যানগ্রোভে কায়াকিং

আল থাকিরার ম্যানগ্রোভে কায়াকিং

কাতারে এসে শান্তিপূর্ণ কায়াকিংয়ের অভিজ্ঞতার জন্য আল থাকিরার ম্যানগ্রোভে যান। হরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে চলে যান এই ম্যানগ্রোভে। কায়াকিংয়ের সময় বন্যপ্রাণী দেখতে দেখতে হারিয়ে যান সবুজ এবং শান্ত জলের মধ্যে।

বিষয়: মধ্যপ্রাচ্যদর্শনীয় স্থানজেক্রেট ফিল্ম সিটিকাতার
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।