Advertisement

গুগল ম্যাপে যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন

বিডিজেন ডেস্ক

গুগল ম্যাপে যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন

নানা প্রয়োজনে পরিচিত বা প্রিয়জনকে নিজের অবস্থানের তথ্য (লাইভ লোকেশন) জানানোর প্রয়োজন হয়। যদি আপনার ফোনে গুগল ম্যাপ থাকে তাহলে আপনি বারবার ফোন না করেই প্রিয়জন বা পরিচিতদের কাছে লাইভ লোকেশন সেন্ড করতে পারেন। যাকে পাঠাচ্ছেন তিনি সেই লোকেশন ম্যাপ ধরে পৌঁছে যেতে পারবে আপনার কাছে।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপের লাইভ লোকেশন সেন্ড করতে পারবেন-

প্রথমে গুগল ম্যাপস অ্যাপের ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ের ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। এবার অবস্থানের তথ্য কতক্ষণ শেয়ার করতে চান, তা নির্ধারণ করতে হবে। এরপর নিচে একটি ই-মেইল তালিকা বা শেয়ারিং অপশন দেখা যাবে। এখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ারের মাধ্যম নির্বাচন করলেই সেই ব্যক্তি গুগল ম্যাপসে আপনার রিয়েল টাইমে অবস্থানের তথ্য দেখতে পারবেন।

লোকেশন শেয়ার করার পর চাইলে তা যে কোনো সময় বন্ধ করা যায়। এজন্য লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে স্টপ বাটন নির্বাচন করতে হবে।

Advertisement

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া