Advertisement

৯৬ ঘণ্টার ভিসাতে জেদ্দা আছেন, ঘুরে আসুন এসব স্থান

বিডিজেন ডেস্ক

৯৬ ঘণ্টার ভিসাতে জেদ্দা আছেন, ঘুরে আসুন এসব স্থান

সৌদি আরবে এখন গ্রীষ্ম শেষের দিক। এসময়টা দেশটি ভ্রমণের জন্য উপযুক্ত সময়। সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়া ঘোষণা করেছে যে, তাদের ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের সর্বোচ্চ চার দিন (৯৬ ঘন্টা) ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যদি আপনি এই ভিসায় জেদ্দায় গিয়ে থাকুন তাহলে ঘুরে শহরটি এসব স্থান।

Advertisement

সৌদিয়ার একটি হাব হলো জেদ্দা। এখানে আপনি দেখতে যেতে দেখতে পারেন ঐতিহাসিক আল বালাদ শহর ।ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত আরেক শহর আল বালাদ। জায়গাটি বেশি পরিচিত জেদ্দার পুরোনো শহর নামে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত আরেক শহর আল বালাদ

জেদ্দার আল বালাদ জেলায় দেখা যাবে সপ্তম শতকের স্থাপত্য। এই চমৎকার স্থাপত্যগুলো পর্যটকদের নিয়ে যায় কয়েক হাজার বছর পেছনে। আগ্রহী ক্রেতাদের জন্য এই শহরের বিভিন্ন রাস্তায় কেনাকাটার সুযোগ আছে নানা ধরনের মসলা, গয়না, টেক্সটাইল ও পারফিউমসহ অনেক কিছু। স্মৃতি হিসেবে নেওয়ার জন্য পাওয়া যাবে হরেক রকম স্যুভেনির। রাস্তার পাশের এসব দোকান ছাড়াও বিশেষ কিছু আকর্ষণ আছে এই জায়গায়। এছাড়াও রয়েছে ল্যাব বর্ডারলেস জেদ্দাহ নামের একটি আর্ট মিউজিয়াম।

জেদ্দার ওয়াটারফ্রন্ট পার্ক

আপনি যদি সাইকেল চালাতে বা হেঁটে হেঁটে সূর্যাস্ত দেখতে চান তাহলে চলে যেতে পারেন জেদ্দার ওয়াটারফ্রন্ট পার্কে। স্থানীয়ভাবে এটি আল কোরনাইশ নামে পরিচিত। দর্শনার্থীরা আরও উপভোগ করতে পারবেন জেদ্দার ইয়ট ক্লাব এবং মেরিনা ক্লাব , রেড সি মল এবং দৃষ্টিনন্দন কিং ফাহাদ ঝর্ণা।

Advertisement

এছাড়া একদিনের ট্রিপের জন্য আপনি চলে যেতে পারেন তাইফে। পর্বতঘেরা তাইফ গোলাপের জন্য বিখ্যাত। আপনি যদি ওমরাহ করতে চান চলে যান পবিত্র নগরী মক্কাতে।   জেদ্দা থেকে এক ঘণ্টা স্থলপথে ভ্রমণ করলে যেতে পারবেন মক্কায়।

তথ্যসূত্র: গ্লোবালনিউজওয়্যার