Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

‘আত্মগোপনে’ থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন মোজতবা খামেনি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৪: ৩৪
‘আত্মগোপনে’ থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন মোজতবা খামেনি

ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। মোজতবা ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement

এতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার মুখমণ্ডল ও পায়ের গুরুতর ক্ষত থেকে সেরে উঠছেন। যুদ্ধের শুরুতে যে বিমান হামলায় তার বাবা নিহত হয়েছিলেন, সেই একই হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন।

সূত্রগুলো জানায়, মধ্য তেহরানে সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে হওয়া ওই হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তাঁর একটি বা উভয় পা-ই গুরুতর জখম হয়েছে। ৫৬ বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসাধীন থাকলেও মানসিকভাবে অত্যন্ত সবল রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, সংবেদনশীল বিষয়ের কারণে তারা পরিচয় গোপন রাখতে আগ্রহী। বর্তমানে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং চলমান যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মতো প্রধান প্রধান ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন।

Advertisement
Advertisement
Advertisement
মোজতবা খামেনি কি বেঁচে আছেন?mojtaba khameni

মোজতবা খামেনির শারীরিক অবস্থা রাষ্ট্র পরিচালনার উপযোগী কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোজতবার ঘনিষ্ঠজনদের এই ভাষ্য গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে পাওয়া সবচেয়ে বিশদ বিবরণ। তবে রয়টার্স এসব তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। গত ৮ মার্চ বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোজতবার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ড জনসম্মুখে আসেনি। ফলে তার অবস্থান ও সক্ষমতা জনগণের কাছে এক রহস্য হয়েই আছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রথম দিনের হামলাতে মোজতবা আহত হন। ওই হামলায় ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়া মোজতবার স্ত্রী এবং শ্যালক-শ্যালিকাও ওই একই হামলায় প্রাণ হারান।

ইরান আনুষ্ঠানিকভাবে তার আঘাতের পরিমাণ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সংবাদ পাঠক তাঁকে ‘জানবাজ’ হিসেবে বর্ণনা করেছেন। ইরানে এই শব্দটি তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা যুদ্ধে গুরুতরভাবে আহত বা পঙ্গু হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত ১৩ মার্চ বলেছিলেন যে, মোজতবা খামেনি আহত এবং সম্ভবত তাঁর মুখমণ্ডল বিকৃত হয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মোজতবা একটি পা হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মোজতবা খামেনি কোথায়?mojtaba khameni

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, ‘‘মোজতবা খামেনি তার বাবার মতো নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে।’’ তার মতে, রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) বর্তমানে কৌশলগত সিদ্ধান্তে প্রধান ভূমিকা পালন করছে।

মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম লিখিত বার্তা দেন গত ১২ মার্চ। টেলিভিশনে পাঠ করা সেই বিবৃতিতে তিনি হরমুজ প্রণালি বন্ধ রাখার এবং আঞ্চলিক দেশগুলোকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর ২০ মার্চ পারস্য নববর্ষ উপলক্ষে তিনি সংক্ষিপ্ত বার্তা দেন, যাকে তিনি ‘প্রতিরোধের বছর’ হিসেবে ঘোষণা করেছেন।

মোজতবার অনুপস্থিতি নিয়ে ইরানি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে একটি জনপ্রিয় ‘মিম’ ছড়িয়েছে যেখানে স্পটলাইটের নিচে একটি খালি চেয়ারের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘মোজতবা কোথায়?’

তবে সরকারের সমর্থক এবং বাসিজ মিলিশিয়ার সদস্যরা মনে করেন, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার হুমকির মুখে সর্বোচ্চ নেতার জনসম্মুখে না আসা এবং আত্মগোপনে থাকাই বর্তমানে নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। কোম শহরের বাসিজ সদস্য মোহাম্মদ হোসেইনি এক বার্তায় বলেন, ‘‘কেন তিনি প্রকাশ্যে আসবেন? এই অপরাধীদের লক্ষ্যবস্তু হওয়ার জন্য?’’

মোজতবার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শারীরিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী এক বা দুই মাসের মধ্যে তার ছবি প্রকাশ করা হতে পারে অথবা তিনি জনসম্মুখে আসতে পারেন।

বিষয়: আমেরিকাবিশ্ব রাজনীতিইরানযুদ্ধইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা