Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সফল সরকার গঠনে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ২০: ৫২
সফল সরকার গঠনে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে একটি সফল সরকার পরিচালনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

আজ রোববার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় তারেক রহমান বলেন, ‘‘সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে সহযোগিতা করতে থাকবেন।’’ তিনি মনে করিয়ে দেন যে, কেবল ২১৪ জন এমপি কিংবা ৫০ জন ক্যাবিনেট সদস্যের পরিশ্রমে সব কার্যক্রম সফল করা সম্ভব নয়, এর জন্য দেশজুড়ে ছড়িয়ে থাকা সর্বস্তরের নেতাকর্মীর মাঠে নেমে কাজ করা প্রয়োজন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় বরং এটি হচ্ছে ৫২ শতাংশ মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল তাদের ম্যানিফেস্টো।’’ তিনি জানান, এই ইশতেহারে শহীদ জিয়ার ‘খাল খনন কর্মসূচি’, শিক্ষার প্রসার ও শিল্প বিপ্লবের পথনির্দেশিকা অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘‘দেশে ফিরে আসার পরে পারিবারিক বা সামাজিক শিক্ষার কোথায় যেন একটা অভাব মনে হয়েছে।’’ এই ঘাটতি পূরণে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে সাথে নিয়ে নতুন প্রজন্মের মধ্যে বয়োজেষ্ঠ্যদের শ্রদ্ধা করা ও বিনয়ী হওয়ার মতো নৈতিক মূল্যবোধগুলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিষয়: জিয়াউর রহমানপ্রধানমন্ত্রীমির্জা ফখরুল ইসলাম আলমগীরতারেক রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।