Advertisement

পূবালী ব্যাংকের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত মনজুরুর রহমান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পূবালী ব্যাংকের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত মনজুরুর রহমান

আগামী দুই বছরের জন্য পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে পুনঃনির্বাচিত করা হয়।

মনজুরুর রহমান ১৯৬৭ সালে পূবালী ব্যাংকের আগের পরিচয় ইস্টার্ন মারকেন্টাইল ব্যাংক-এ সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে পূবালী ব্যাংক বেসরকারি খাতে রূপান্তরের পর তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২০ সালের ৩১ জুলাই আবারও ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মনজুরুর রহমানের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং তিনি একজন চা চাষী ছিলেন।

Advertisement