
এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।
দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন করতে পূবালী ব্যাংক পিএলসি এবং বিকাশ যৌথভাবে ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবার ব্যাপারে স্বাক্ষর হয়।
নতুন এই সেবার আওতায় পূবালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদাররা দিন-রাত ২৪ ঘণ্টা অর্থ স্থানান্তর, তাৎক্ষণিক সেটেলমেন্ট এবং স্বয়ংক্রিয় তারল্য ব্যবস্থাপনার সুবিধা পাবেন। ফলে প্রচলিত ব্যাংকিং সময়সীমার সীমাবদ্ধতা ছাড়াই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আরও দ্রুত ও সুবিধাজনক হবে।
চুক্তি বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম এবং বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগির।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশের হেড অব ট্রেজারি আহমেদ আশরাফ শরীফ, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিটিও ইন্দ্রমোহন সূত্রধর, মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, সুকান্ত চন্দ্র বণিক, শাহ মোঃ জিয়াউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগের মাধ্যমে পূবালী ব্যাংক দেশব্যাপী বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তিনিভর সক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও সম্প্রসারণ করছে ।

এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখার উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব।

এবি ব্যাংকের নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু
সম্প্রতি ‘এবি সেঞ্চুরি’ নামে নতুন একটি স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) পণ্য চালু করেছে এবি ব্যাংক পিএলসি।

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
কর্মীদের কল্যাণ ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এ চুক্তির ফলে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা পাবেন।