বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।
এই অংশীদারত্বের আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা এবং জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট এবং মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা, এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে পেপসিকো তাদের বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। এসব সুবিধা দ্রুত ও ঝামেলামুক্তভাবে বীমা দাবি পরিশোধ নিশ্চিত করতে সহায়তা করে। ২০২৫ সালে মেটলাইফ দুই হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে এক হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা উভয় ক্ষেত্রেই দেশের জীবন বীমা শিল্পে সর্বোচ্চ।