
বাংলা কিউআর উদ্বোধনে এসবিএসি ব্যাংকের র্যালি
ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র্যালি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি সেক্রেটারিয়েটের উদ্যোগে হজ এজেন্সি মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্রাক-নিবন্ধন, নিবন্ধন এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যাংকিং সেবা সহজে সম্পন্ন করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-প্রশাসক আসাদুল মুস্তাফা, ড. মোহাম্মদ বজলুল করিম এবং রওশন আক্তার। এছাড়া সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপকেরা সভায় অংশ নিয়েছেন।
মতবিনিময় সভায় হজ এজেন্সি মালিকরা হজের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে কৌশলগত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এর জবাবে সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্সিগুলোকে নির্বিঘ্ন ব্যাংকিং সেবা এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবুল বাশার তার বক্তব্যে উল্লেখ করেন যে, সোশ্যাল ইসলামী ব্যাংক তার পূর্ববর্তী চ্যালেঞ্জগুলো সফলভাবে কাটিয়ে উঠেছে এবং বর্তমানে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। সেই সাথে তিনি হজ এজেন্সিগুলোকে আর্থিক সহায়তা এবং ব্যাংকিং সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।

ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র্যালি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

বারিধারা স্টোরটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বাটার আধুনিক রিটেইল উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, সাতমসজিদ রোডের নতুন স্টোরটি শহরের অন্যতম প্রাণবন্ত ও ব্যস্ত এলাকায় গ্রাহকদের কাছে বাটাকে আরও সহজলভ্য করে তুলবে।

ইউরোপীয় রিটেইল খাতের অন্যতম শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠান এলপিপি বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতি তাদের সুদৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক ক্রেতা

সঠিক, সমাধানমুখী ও প্রভাবশালী সংবাদ প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভয়েস (ভয়েস ফর ইন্টারঅ্যাক্টিভ চয়েস এন্ড এম্পাওয়ারমেন্ট) এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) গত ২১ থেকে ২৩ আগস্ট মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘গঠনমূলক সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এ