Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৯
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
মঞ্চ উৎসবে উপস্থিত অতিথিরা। ছবি: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ‘সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের’ উদ্যোগে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রথম দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি এসব বিষয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম প্রথম দিনেই ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় উৎসবের দ্বিতীয় দিনে।

উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। তিনি উৎসবের বিভিন্ন আয়োজন ও শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন। এবং দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন, স্কুল অব ল।

Advertisement
Advertisement
Advertisement

মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, অভিনেতা শ্যামল মাওলা, অভিনেতা আবদুল্লাহ রানা। এ ছাড়াও ছিলেন অভিনেত্রী তাবাসসুম সোহা, মালু দেওয়ান এবং নওশাবা।

দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিনয়, গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পীদের উপস্থিতিতে উৎসবের আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই ‘মঞ্চ উৎসবের’ আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনের এ আয়োজন পরিণত হয় শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।

বিষয়: বিশ্ববিদ্যালয়বিজ্ঞপ্তিমঞ্চনাটকসংস্কৃতি
সর্বশেষ
  • ১

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • ২

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

  • ৩

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ৪

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৫

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

  • পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

  • বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

    আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

  • ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।