
নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক জানায়, আজ শনিবার শাখাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ।
চরচা ডেস্ক

উড কোটিং পণ্য ‘বার্জার উডকিপার প্রো’ উন্মোচন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর হোটেল লেকশোরে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার উডকিপার প্রো-এর ব্র্যান্ড এনডোর্সার ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম।
বার্জার পেইন্টসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কাঠের কোটিংয়ের বাজারে প্রচলিত গালা ও শেলাক পলিশের অনেক পণ্য থেকে কাঙ্ক্ষিত মান ও দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায় না। এই সমস্যা নিরসনে নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে এসেছে বার্জার উডকিপার প্রো। পণ্যটির রেডি-টু-অ্যাপ্লাই ফর্মুলায় ব্যবহারের আগে আলাদা করে থিনার বা স্টেইন মেশানোর প্রয়োজন নেই। ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে পেশাদার পেইন্টার- সবার জন্যই কাঠে পলিশ করার কাজ হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, হেড ব্র্যান্ডস মো. রাশেদুল হাসান এবং ক্যাটাগরি ম্যানেজার সাদমান হোসেন উপস্থিত ছিলেন।
_GDN_300x250px_Bangla.gif)

নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক জানায়, আজ শনিবার শাখাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ।

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের ৬ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি
এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের সাতটি বিভাগের মধ্যে ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জানিয়েছে, এমটিবির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে আইইউবির ডিভিশন

সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জয়ী’র পলিসি ব্রিফ উপস্থাপন
রাষ্ট্র পরিচালনা ও সংস্কার প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ ও প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তরুণদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত একটি সুপারিশপত্র উপস্থাপন করা হয়েছে।

চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু
বিশেষ অতিথি ড. লিউ ইউয়ুন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।