
নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক জানায়, আজ শনিবার শাখাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ।
চরচা ডেস্ক

এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের সাতটি বিভাগের মধ্যে ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জানিয়েছে, এমটিবির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা) ও আইইউবি টেবিল টেনিস ক্লাব।
দেশের ৯টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন পুরুষ ও ১১ জন নারীসহ মোট ৭১ জন অ্যাথলেট এতে অংশ নেন। অংশগ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল এআইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউল্যাব, এনএসইউ, নর্দার্ন ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ এককের ফাইনালে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইমরুল কায়েস ইমনকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন আইইউবির রামহিম বম। নারী এককে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধাকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জেতেন এআইইউবির মার্শিয়া মাহীদ মনামী।
পুরুষ এককে শিরোপাজয়ী আইইউবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রামহিম বম বর্তমানে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২৪ সালের এই জাতীয় চ্যাম্পিয়ন ১৮ অক্টোবর থেকে তাজিকিস্তানে শুরু হতে যাওয়া ‘এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতার দলীয় বিভাগে পুরুষদের ফাইনালে ড্যাফোডিলকে ৩-০ এবং নারীদের ফাইনালে এআইইউবিকে ৩-২ ব্যবধানে হারিয়ে জোড়া ট্রফি জেতে আইইউবি। দ্বৈত খেলায় পুরুষ দ্বৈতে ড্যাফোডিলকে ৩-২ ও নারী দ্বৈতে এআইইউবিকে ৩-০ সেটে হারিয়ে সেরা হয় তারা। এছাড়া, মিশ্র দ্বৈতের ফাইনালে আইইউবির অভ্যন্তরীণ লড়াইয়ে এক জুটি অপর জুটিকে ৩-০ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের
সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ
নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা
বিশ্বব্যাংকের সঙ্গে কী চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, কেন গুরুত্বপূর্ণ?

নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক জানায়, আজ শনিবার শাখাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ।

সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জয়ী’র পলিসি ব্রিফ উপস্থাপন
রাষ্ট্র পরিচালনা ও সংস্কার প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ ও প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তরুণদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত একটি সুপারিশপত্র উপস্থাপন করা হয়েছে।

চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু
বিশেষ অতিথি ড. লিউ ইউয়ুন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম।