Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

তিন মাসে নগদের রেকর্ড লেনদেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৮: ০৫
তিন মাসে নগদের রেকর্ড লেনদেন

দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) লেনদেনে নতুন রেকর্ড গড়েছে। এই তিন মাসে প্রতিষ্ঠানটির মোট লেনদেন দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯৭ শতাংশ বেশি।

Advertisement

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ এসব বিষয় জানায়।

বিজ্ঞপ্তিতে নগদ জানায়, গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং সেবার সহজলভ্যতার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে যেখানে লেনদেন ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা, সেখানে এক বছরের ব্যবধানে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মাসভিত্তিক হিসাবেও নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। জানুয়ারিতে লেনদেন ছিল ৪০ হাজার ৩০১ কোটি টাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনী সময় তা কমে ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা হয়। তবে মার্চে আবারও সব রেকর্ড ছাড়িয়ে লেনদেন পৌঁছায় ৪১ হাজার ৪৬৯ কোটি টাকায়।

Advertisement
Advertisement
Advertisement

এই প্রান্তিকে শুধু মোট লেনদেনই নয়, ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট, রেমিট্যান্স, সেন্ড মানি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট—সব ক্ষেত্রেই মাইলফলক অর্জন করেছে নগদ। পাশাপাশি সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণেও ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, কম খরচে সেবা দেওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে নগদ জনপ্রিয়। তিনি জানান, এক হাজার টাকায় মাত্র সাড়ে ছয় টাকা ক্যাশ-আউট চার্জ হওয়ায় এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী মোবাইল আর্থিক সেবাগুলোর একটি।

বিষয়: রেকর্ডনগদব্যবসা–বাণিজ্যলেনদেনরেমিট্যান্সটাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।