
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক মাইবিএল অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করতে ক্লিনিকল লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংক-এর মাইবিএল অ্যাপকে ওয়ান-স্পট সল্যুশনে রূপান্তর করছে, যার মাধ্যমে দেশজুড়ে গ্রাহকেরা তাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবাসহ বিশ্বমানের অন্যান্য সকল ডিজিটাল সেবা গ্রহনের সুযোগ পাবে।
বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে বাংলালিংক ও ক্লিনিকলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং প্রতিষ্ঠানটির গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ। ক্লিনিকল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ ও হেড অব টেকনোলজি শাবা শামস।
এ অংশীদারত্ব নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “দেশের কোটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সহজলভ্য করা এখনও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ক্লিনিকলের সাথে আমাদের অংশীদারত্বের মাধ্যমে আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি। এ উদ্যোগ আমাদের সংযোগ সেবার বাইরে গিয়ে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে অর্থবহ ডিজিটাল সমাধান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন। এ ধরনের উদ্যোগই মাইবিএল অ্যাপকে ওয়ান-স্টপ লাইফস্টাইল প্ল্যাটফর্মে পরিণত করেছে, যেখানে গ্রাহকদের প্রতিদিনের সুস্থতায় স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারিত্বের মাধ্যমে মাইবিএল অ্যাপ ব্যবহারকারীরা ডাক্তারের পরামর্শ, ওষুধ ডেলিভারি, ল্যাবরেটরি পরীক্ষা ও বিমাসহ বিস্তৃত ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করবে। গ্রাহক-কেন্দ্রিক অপারেটরটির এ উদ্যোগ দেশের মানুষের সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দূরত্ব, সময় ও ব্যয়ের প্রতিবন্ধকতার কারণে অনেক সময় মানুষ সময়মত চিকিৎসা গ্রহণ করতে পারে না। এ প্রেক্ষাপটে প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা একটি নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারত্ব মানসম্মত স্বাস্থ্যসেবাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।