
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।
চরচা ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) আয়োজিত ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফিফা বিশ্বকাপ ২০২৬’র উন্মাদনাকে কেন্দ্র করে গ্রাহকদের সঞ্চয় ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে এই ক্যাম্পেইন চালু করা হয়।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ বিজয়ী গ্রাহক এবং সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনটিতে বিশ্বকাপের বিভিন্ন পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। ক্যাম্পেইন শেষে বিজয়ী গ্রাহকদের পুরস্কৃত করার পাশাপাশি সেরা পারফরম্যান্সকারী শাখাগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়।
গ্রাহক পুরস্কার ক্যাটাগরিতে নির্ধারিত আমানতের স্থিতি এবং ক্যাম্পেইনের অন্যান্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই গ্রাহককে স্মার্টফোন প্রদান করা হয়। বিজয়ীরা হলেন বগুড়া শাখার গ্রাহক মেসার্স রয় ট্রেডার্স এবং ইসলামপুর শাখার গ্রাহক মোহাম্মদ রাশেদ।
এছাড়া, এক হাজার ৭৮৫ জন যোগ্য গ্রাহকের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হয় এবং তাদের স্মার্ট টিভি প্রদান করা হয়। বিজয়ীরা হলেন বরিশাল শাখার জয় দাস, মিরপুর শাখার মো. ফয়েজউল্লাহ এবং লক্ষ্মীপুর উপশাখার জহিরুল ইসলাম।
ক্যাম্পেইনে ব্যাংকের শাখাগুলোর সেরা পারফরম্যান্সকেও স্বীকৃতি দেওয়া হয়। ক্যাম্পেইন চলাকালে অর্জিত পয়েন্টের ভিত্তিতে বগুড়া শাখা প্রথম, বনানী শাখা দ্বিতীয় এবং ইসলামপুর শাখা তৃতীয় স্থান অর্জন করে।
‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’ গত ২১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত পরিচালিত হয়। নতুন সেভিংস (SB), কারেন্ট (CD), শর্ট নোটিশ ডিপোজিট (SND) এবং ফিক্সড ডিপোজিট (FD) হিসাব এই ক্যাম্পেইনের আওতাভুক্ত ছিল। ন্যূনতম এক লাখ টাকা যোগ্য আমানত স্থিতি বজায় রাখা গ্রাহকরা ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পান। পাশাপাশি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা ক্যাম্পেইনে অংশ নিতে পেরেছেন।
অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’ সফল করতে উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ও অব্যাহত সহযোগিতার জন্য ব্যাংকের গ্রাহক এবং কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র মতো গ্রাহককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে।
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
উত্তপ্ত হরমুজ বনাম উদ্বৃত্তের হাতছানি: কোন দিকে যাচ্ছে বিশ্ব জ্বালানি তেলের বাজার?

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
২০০৮ সালে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকটির রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন।

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিএনএনআরসির প্রচারাভিযান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।