
স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা
এবি ব্যাংক পিএলসি-এর অষ্টগ্রাম শাখাটি তাদের বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। শাখাটি অষ্টগ্রাম সদর উপজেলার জামতলীতে মোস্তারী ভবনে উপস্থিত।
চরচা ডেস্ক

মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল সার্ভিস ডিভিশন আলতামাস নির্ঝর, নিকটবর্তী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও, মানিকগঞ্জ ডেভেলপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল কামরুল হক, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুস সালাম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান খান দোলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই শাখার মাধ্যমে মানিকগঞ্জের গ্রাহকদের দোরগোঁড়ায় আধুনিক, সহজলভ্য ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কার্যকর সহযোগিতা প্রদানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ঢাকা ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।

স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা
এবি ব্যাংক পিএলসি-এর অষ্টগ্রাম শাখাটি তাদের বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। শাখাটি অষ্টগ্রাম সদর উপজেলার জামতলীতে মোস্তারী ভবনে উপস্থিত।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।