Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

শুরু হয়েছে ‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৭: ২৫
শুরু হয়েছে ‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা’
প্রতিযোগিতায় লেখা পাঠানোর শেষ সময় ২৫ সেপ্টেম্বর। ছবি: এবং বই

বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘বুক রিভিউ প্রতিযোগিতা- ২০২৬’। এবারের আয়োজনে নির্ধারিত দুটি বইয়ের ওপর রিভিউ লিখে পাঠাতে পারবেন পাঠকেরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুক রিভিউ জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর।

Advertisement

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতার জন্য নির্বাচিত বই দুটি হলো লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদ রচিত প্রবন্ধের বই ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা রিভিউ লেখকদের জন্য মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার রয়েছে। প্রতিটি বইয়ের ওপর ৫ জন করে মোট ১০ জনকে এই পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী দুজন পাবেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দুজন পাবেন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার বিজয়ী দুজন পাবেন ৩ হাজার টাকা করে। এ ছাড়া পরবর্তী সেরা ৪ জন গ্রন্থ সমালোচক পাবেন ২ হাজার টাকা করে। নগদ অর্থ ছাড়াও সেরা ১০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা সমমূল্যের বই।

অংশগ্রহণকারীদের নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। লেখার শব্দসংখ্যা হতে হবে ন্যূনতম ১,২০০ থেকে ২ হাজার শব্দের মধ্যে। লেখায় বইয়ের উদ্ধৃতি ব্যবহারে পরিমিত ও যুক্তিসংগত হতে হবে। অন্যত্র প্রকাশিত কোনো লেখা পাঠানো যাবে না এবং লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পূর্ণ নিরুৎসাহিত করা হয়েছে।

রিভিউটি সুতন্বী এমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে টাইপ করে [email protected] ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। লেখার নিচে রিভিউ লেখকের পুরো নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রাপ্ত রিভিউগুলো একটি বিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে মূল্যায়ন করা হবে। জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের হাতে পরবর্তীতে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। এ আয়োজন-সম্পর্কিত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানিয়েছে ‘এবং বই’ কর্তৃপক্ষ।

বিষয়: বইপ্রবন্ধবই আলোচনাপ্রতিযোগিতাবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।