
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।
চরচা ডেস্ক

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ক্রেডিট কার্ড মিথিলা আলমগীর জুহি, হেড অব ডেবিট কার্ড রাসিফ আল করিম এবং অন্যান্য কর্মকর্তারা।
আরোগ্য লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ) আহমেদ সাজিদ, পার্টনারশিপ লিড নিবরাস আব্দুল্লাহ করিম ও বিজনেস ডেভেলপমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ শাহরিয়া রাফি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডারেরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় মোট বিলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এই ডিসকাউন্ট সুবিধাটি আরোগ্য প্ল্যাটফর্মের চলমান অন্য যেকোনো অফারের পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে যোগ হবে।
এছাড়াও, ল্যাব টেস্টের ক্ষেত্রে কার্ডহোল্ডারেরা অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। আরোগ্যের নিজস্ব ছাড় এবং ব্যাংকের অফার মিলিয়ে গ্রাহকরা ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়াটা সহজ এবং সাশ্রয়ী হওয়া উচিত। আরোগ্যের মতো একটি প্ল্যাটফর্মের সাথে এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা আরও সহজ করতে চাই।”
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
উত্তপ্ত হরমুজ বনাম উদ্বৃত্তের হাতছানি: কোন দিকে যাচ্ছে বিশ্ব জ্বালানি তেলের বাজার?

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
২০০৮ সালে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকটির রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন।

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিএনএনআরসির প্রচারাভিযান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।