Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১: ০২
জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আজ শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর ৮ম আয়োজন। এই আয়োজন স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ’।

Advertisement

দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড লিডার, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ও বিপণন পেশাজীবীরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

সম্মেলনে রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে আলোচনা হয়, যেখানে ডাটা-নির্ভর সিদ্ধান্ত, গ্রাহক আচরণ বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার ও অপারেশনাল দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়। মোট ৩টি কি-নোট, ৩টি প্যানেল আলোচনা ও ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও সাজিদ মাহবুব বলেন, বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। তিনি আরও বলেন, গ্রাহকের পরিবর্তিত চাহিদা বুঝে দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে।

Advertisement
Advertisement
Advertisement

কি-নোট সেশনে আশরাফ বিন তাজ, শাদমান সাদিকিন ও সামি আশরাফ রিটেইল ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, ডিস্ট্রিবিউশন দক্ষতা এবং গ্রাহককেন্দ্রিক কৌশলের গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য আলোচনায় ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার ভারসাম্য, পোশাক খাতের ভ্যালু চেইন এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে পার্সোনালাইজেশন ও ডাটা ব্যবহারের বিষয় গুরুত্ব পায়।

এতে আরও বক্তব্য দেন ফারিয়া ইয়াসমিন, এমএইচএম ফাইরোজ, দীপেশ নাগ, ফাহিমা আখতারসহ বিভিন্ন খাতের শীর্ষ কর্মকর্তারা।

সম্মেলনের শেষভাগে বক্তারা বলেন, জ্ঞানই ভবিষ্যৎ রিটেইল খাতের মূল চালিকাশক্তি। টেকসই ও প্রতিযোগিতামূলক রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে তথ্যনির্ভর, অভিযোজনক্ষম ও সমন্বিত উদ্যোগ জরুরি।

এই আয়োজনের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিজিএমইএ, নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যুক্ত ছিল। আয়োজনটি দেশের রিটেইল খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: রাজধানীব্যবসা–বাণিজ্যহোটেলসম্মেলনঅনুষ্ঠান
Advertisement
সর্বশেষ
  • ১

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

  • ২

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ৩

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৪

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৫

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

সম্পর্কিত
  • মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

    মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।

  • একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

    দশ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ