Advertisement

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে ব্যাংকের ‘নীরা’ গ্রাহকরা বিশেষ সুবিধা ও ছাড় উপভোগ করতে পারবেন।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা শাহরুখ আমিন থেকে কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং শাহরুখ আমিনের পক্ষে স্বাক্ষর করেন স্বত্বাধিকারী শাহরুখ আমিন।

Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক সেবা ও আর্থিক সমাধান দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।