ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি বাংলাদেশ) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন কাখাবের বেনিদজে।
২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী এফএমসিজি খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যবসায়িক নেতা।
এর মধ্যে ১৫ বছরের বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে যোগ দেওয়ার পর থেকে তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন এবং জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক বাজারে নেতৃত্ব দিয়েছেন।
বিএটি বাংলাদেশের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজারের হিসেবে দায়িত্বে ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত।
২০২৬ সালের ১ মে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদেও যোগ দেন।
তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠানটির পরবর্তী প্রবৃদ্ধির ধাপকে এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বিএটি বাংলাদেশের অবদান আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কাখাবের বেনিদজের রয়েছে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে একটি ডিগ্রি।