Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ঢাবিতে পূবালী ব্যাংকের হাজারতম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০: ০৮
ঢাবিতে পূবালী ব্যাংকের হাজারতম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবার ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি তাদের ১ হাজারতম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই বুথের উদ্বোধন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

নতুন এই বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ উত্তোলনের পাশাপাশি জমা প্রদানসহ বিভিন্ন স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা, পূবালী ব্যাংকের কার্ড অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইছ মো. শামসুজ্জামান এবং শাহবাগ এভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন।

Advertisement
Advertisement
Advertisement

ওবায়দুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ জরুরি। পূবালী ব্যাংকের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের জন্য দ্রুত, সহজ ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করবে।

পূবালী ব্যাংকের এমডি ও সিইও মো. আলী বলেন, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে ব্যাংকটি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাবিতে ১০০০তম বুথ স্থাপন ডিজিটাল রূপান্তরের একটি মাইলফলক।

বিষয়: ব্যাংকউদ্বোধনঢাবিব্যবসা–বাণিজ্যপূবালী ব্যাংকএটিএম বুথ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।