
রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।
উৎসবের মৌসুমকে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় করতে এক নতুন অফার নিয়ে এসেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। তাদের মাসব্যাপী ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন’ ক্যাম্পেইন শুরু হয়েছে। এর আওতায় বাংলাদেশ তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার কিনলে থাকছে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা (শর্ত প্রযোজ্য)।
গতকাল মঙ্গলবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পেইনটি বাংলাদেশে তৈরি মিতসুবিশিব এক্সপ্যান্ডারের চারটি ভ্যারিয়েন্ট– স্পোর্ট, ইকো, ক্লাসিক ও প্রিমিয়াম কেনার ক্ষেত্রে প্রযোজ্য। অক্টোবর মাসজুড়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত মিতসুবিশি মোটরসের শোরুমগুলোতে অফারটি পাওয়া যাবে।
ক্যাম্পেইনের আওতায় এক্সপ্যান্ডার স্পোর্ট কিনলে গ্রাহকরা পাবেন ফ্ল্যাট ২৫ হাজার টাকা ক্যাশব্যাক, এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে।
এল.পি.জি. ও অক্টেট দুটোতে চলা এক্সপ্যান্ডার ইকো মডেলটির ক্ষেত্রে থাকছে ফ্ল্যাট ১০ হাজার টাকা ক্যাশব্যাক, এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ। অন্যদিকে, এক্সপ্যান্ডার ক্লাসিক ও প্রিমিয়াম ভ্যারিয়েন্ট দুটিতে গ্রাহকরা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। সবমিলিয়ে এই অফারে একজন গ্রাহক পাবেন সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা ক্যাশব্যাক।
এ বিষয়ে মিতসুবিশি মোটরস বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই উৎসবের মৌসুমকে বাংলাদেশের পরিবারগুলোর জন্য আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে চাই। এছাড়া তেলের দাম বৃদ্ধির ফলে বর্তমানে বিকল্প জ্বালানি হিসেবে এক্সপ্যান্ডার এল.পি.জি. গাড়িটির চাহিদাও বেড়েছে। তাই আমরা এল.পি.জি. চালিত এক্সপ্যান্ডার ইকোতেও রেখেছি আকর্ষণীয় ক্যাশব্যাক।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বাজারে মিতসুবিশি এক্সপ্যান্ডারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত গাড়িটি লঞ্চের এক বছরের মধ্যেই দুই হাজারটিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে এবং দেড় হাজারের অধিক গাড়ি গ্রাহকদের কাছে ডেলিভারি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বর্তমানে ব্র্যান্ড নিউ এক্সপ্যান্ডার বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেভেন-সিটের ফ্যামিলি কার হিসেবে অবস্থান করছে। এই জনপ্রিয়তার পেছনে গাড়ির পারফর্ম্যান্স, আরাম, প্রশস্ততা, মিতসুবিশি ডিজাইন ইত্যাদি দিকগুলো মূল ভূমিকা রেখেছে বলে গ্রাহকরা জানিয়েছেন।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর হটলাইন ০৯৬৬৬৭০৪৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।

স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব

দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার
বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।