
রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।
চরচা ডেস্ক

ব্যাংকের মূলধন ভিত্তি সুদৃঢ় করা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। সাত বছর মেয়াদি এই বন্ডটি ইস্যুর জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।
আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল এবং ফ্লোটিং-রেট বৈশিষ্ট্যের এই বন্ডটি সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন লাভ করেছে। বন্ড ইস্যু থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের মূলধন ভিত্তিকে আরও মজবুত করবে, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক ব্যবসায়িক সম্প্রসারণ এবং কৌশলগত অগ্রাধিকার পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ভবিষ্যৎ-উপযোগী, দক্ষ ও স্থিতিশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ান ব্যাংক। এই যাত্রায় ব্যাংকটি ডিজিটাল রূপান্তর, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ব্যাংকিং সেবার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। গ্রাহক সেবার মান উন্নত করার পাশাপাশি দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংকটি সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
এই মাইলফলক অর্জন প্রসঙ্গে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, “ওয়ান ব্যাংকের টেকসই অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ব্যাংকের ভিত আরও শক্তিশালী করার কাজে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত আছি। মূলধন ভিত্তি মজবুত হওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের আরও বিস্তৃত ও কার্যকর সেবা দিতে পারব, যা ভবিষ্যতের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা একটি শক্তিশালী ও গ্রাহকবান্ধব ব্যাংক গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যা নতুন প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।”
এই বন্ড ইস্যুর মাধ্যমে ওয়ান ব্যাংকের চলমান রূপান্তর প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং গ্রাহক ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদে টেকসই মান সৃষ্টিতে ব্যাংকটির প্রতিশ্রুতি আরও সুসংহত হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।

স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব

দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার
বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।