বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাত্যভিমানী সংবিধানের খেরোখাতায় মানবেন্দ্র নারায়ণ লারমার সংবিধান দর্শন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি ২০২৬ এর সদস্য সচিব মনিরা ত্রিপুরার সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও সংবিধান সংস্কারে কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আমেনা মহসিন, রাজনৈতিক বিশ্লেষক গবেষক ও কলামিস্ট ড. মারুফ মল্লিক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য শ্রী দীপায়ন খীসা, গবেষক ও মানবাধিকার কর্মী ড. ঈশিতা দস্তিদার এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক মেইনথিন প্রমীলা প্রমূখ।
ড. আমেনা মহসিন বলেন, “এম এন লারমা তার সমসাময়িক সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন।”
শৈশবের স্মৃতিচারণ করে ঈশিতা দস্তিদার বলেন, “লারমার রাজনৈতিক জীবনে দস্তিদার পরিবার খুবই কাছ থেকেই সম্পৃক্ত। ৬০ এর দশকে যখন পাহাড়ি ছাত্র সমিতি’র প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় তার অনতিদূরেই ছিল দস্তিদার বাড়ি।”
আলোচনায় সভা প্রধান হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবেন্দ্র নারায়ণ লারমার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক পাভেল পার্থ।