Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৭
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: চরচা

সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১ দলীয় ঐক্য জোট। এ বিষয়ে জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিয়া গোলাম পরওয়ার।

Advertisement
Advertisement
Advertisement

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান লিখিত বক্তব্যে পরওয়ার বলেন, “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু নির্বাচনের পর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য-উভয় হিসেবেই শপথ গ্রহণ করলেও বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এখানেই বর্তমান সাংবিধানিক সংকটের মূল প্রশ্নটি নিহিত।”

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমানzia-khaleda-tarek

বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত সেক্রেটারি বলেন, “আমাদের অবস্থান হলো-সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ক্ষমতা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জনগণের গণভোটে অর্পিত গাঠনিক ক্ষমতা এক নয়। একই ব্যাক্তি দুটি প্রতিষ্ঠানের সদস্য হতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান দুটির ক্ষমতার উৎস, আইনগত পরিচয় এবং দায়িত্ব এক নয়।”

“সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে গণভোটে অনুমোদিত সংস্কার প্রক্রিয়ার বিকল্প তৈরির উদ্যোগ আমরা গ্রহণযোগ্য মনে করি না। একই ব্যক্তিরা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হতে পারেন, কিন্তু দুটি প্রতিষ্ঠানের আইনগত পরিচয়, ক্ষমতার উৎস ও কার্যপরিধি এক নয়।”

গোলাম পরওয়ার বলেন, “গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান দেখানো এবং অনুমোদিত প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, গণভোটের গণরায়ের আলোকে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিবর্তে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বিষয়টিকে সীমিত পরিসরের সাধারণ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

জামায়াত সেক্রেটারি আরও বলেন, “১১ দলীয় ঐকা স্পষ্টভাবে বলতে চায়, গণভোটে জনগণ যে প্রক্রিয়া অনুমোদন করেছেন, তাকে পাশ কাটিয়ে কোনো বিকল্প প্রক্রিয়াকে জনগণের ম্যান্ডেটের সমতুল্য হিসেবে বিবেচনা করা যায় না।”

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কার্যকর করার দাবি জানানো হয়। একই সঙ্গে গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিষয়: সংবিধানবিরোধী দলজামায়াতকমিটিজামায়াতে ইসলামীগণভোটসরকার
সর্বশেষ
  • ১

    স্বামী-স্ত্রীর যৌথ উদ্যোগ ‘কারুকর’ চামড়ার মলাটে দৃষ্টিনন্দন শিল্পকর্ম

  • ২

    ঢাবি অধ্যাপকের প্রশ্নে মেজাজ হারালেন ববি হাজ্জাজ, পরে বললেন ‘স্যরি’

  • ৩

    বাজেটের মাত্র ১.৭% শিক্ষায় বরাদ্দ তার মধ্যে ২৪% অব্যবহৃত

  • ৪

    শিক্ষকদের অবস্থার কথা আমরা কেউ ভাবি না

  • ৫

    মেটলাইফের সঙ্গে এনসিসি ব্যাংকের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

সম্পর্কিত
  • পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু

    পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু

    রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে সৌদি প্রবাসী ইমন (২৫) মারা গেছেন

  • আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পরওয়ার

    আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পরওয়ার

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং গত কয়েক দিনে রাজধানীতে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্ন এড়িয়ে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আওয়ামী লীগ নিয়ে এমন প্রশ্ন

  • এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ

    এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ

    এশিয়া কাপে দুই দলের লড়াইয়ের দশ দিনের মধ্যে আরেকটি ম্যাচেও ভারতের বিপক্ষে একই পরিণতি বরণ করতে হলো বাংলাদেশকে। প্রতিপক্ষকে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা ছুড়তে ব্যর্থ হয়ে নিগার সুলতানার দল যথারীতি হারার আগেই হেরে বসলেন। বোলারদের পর ব্যাটসম্যানদের নখদন্তহীন পারফরম্যান্সে তাই শেষ হলো বাংলাদেশের মে

  • চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

    চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

    কুমিল্লায় হত্যার শিকার কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতীমের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়।