Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

এসওএস চিলড্রেনস ভিলেজেস ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে চুক্তি স্বাক্ষর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৩
এসওএস চিলড্রেনস ভিলেজেস ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে চুক্তি স্বাক্ষর
চেক হস্তান্তর অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কর্মকর্তারা। ছবি: কমার্শিয়াল ব্যাংক অব সিলন

আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণদের পেশাগত ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদানে অংশীদারত্ব গড়ে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তিভাঙ্কা দামুনুপোলা, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদ হোসেন, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা হ্যালি আলগেওয়াত্তে এবং সাসটেইনেবিলিটি ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান উর্মি ইরানি খান।

এসওএস চিলড্রেনস ভিলেজেসের প্রতিনিধিত্ব করেন ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল মিয়া এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার আরমান কবির মাহিদ।

যেসব তরুণের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত, তাদের ব্যবহারিক ও কর্মমুখী ডিজিটাল মার্কেটিং দক্ষতায় সক্ষম করে তুলতে এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় হাতে-কলমে বিভিন্ন সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বর্তমান কর্মক্ষেত্রের কার্যপদ্ধতি ও সংশ্লিষ্ট খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি কোর্স শেষে তারা ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা ও চাকরিতে প্রবেশের সহায়তা পাবেন।

এসওএস চিলড্রেনস ভিলেজেসের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, “ব্যবহারিক দক্ষতা একজন তরুণের ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সহায়তায় অংশগ্রহণকারীরা কোর্স শেষে শুধু ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান অর্জন করবেন না, বরং কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার আরও সুস্পষ্ট পথও খুঁজে পাবেন। তরুণদের স্বনির্ভরতায় বিনিয়োগকারী এই অংশীদারত্বের জন্য আমরা কৃতজ্ঞ।”

কমার্শিয়াল ব্যাংক অব সিলনের বাংলাদেশ অপারেশনসের সিইও তিভাঙ্কা দামুনুপোলা বলেন, “প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ একজন তরুণের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে পারে। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ ও এর বাইরেও কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা হওয়ার বহুমুখী সুযোগ তৈরি করে। এই কোর্সে সহায়তার মাধ্যমে আমরা তরুণদের সম্ভাবনায় সরাসরি বিনিয়োগ করছি এবং ভবিষ্যতে তাদের টেকসই কর্মজীবন ও ব্যবসা গড়ে তুলতে দেখার প্রত্যাশা করছি।”

বিষয়: রাজধানীচুক্তিঢাকাব্যাংক
সর্বশেষ
  • ১

    ডেমরায় মাদক নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল রিকশাচালকের

  • ২

    ‘বিদেশিদের নিয়ন্ত্রণে বন্দরে অর্থনৈতিক লাভের প্রমাণ কেউ দেখাতে পারেনি’

  • ৩

    প্রিমিয়াম সংগ্রহে ওয়ান ব্যাংকের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর

  • ৪

    এসওএস চিলড্রেনস ভিলেজেস ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • ৫

    মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা

সম্পর্কিত
  • প্রিমিয়াম সংগ্রহে ওয়ান ব্যাংকের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর

    প্রিমিয়াম সংগ্রহে ওয়ান ব্যাংকের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর

    অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরা আলম সিদ্দিকী ওভী এবং ওয়ান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

  • সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাব আয়োজিত উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।

  • কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুল আফছার

    কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুল আফছার

    ৩৩ বছরেরও বেশি কর্মময় জীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রোমার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন।

  • কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইলেক্ট্রোমার্ট

    কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইলেক্ট্রোমার্ট

    কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানে কমনওয়েলথজুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক ও বিশিষ্ট অতিথিরা মিলিত হন।