Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুল আফছার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৯
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুল আফছার
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইলেক্ট্রোমার্ট গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার।

Advertisement
Advertisement
Advertisement

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে লন্ডনের মেয়র, লেসোথোর হাই কমিশনার মোসুয়ে লেতুমা ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা নুরুল আফছারের হাতে সম্মাননা প্রতীক ও সনদ তুলে দেন।

৩৩ বছরেরও বেশি কর্মময় জীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রোমার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন। ইলেক্ট্রোমার্ট গ্রুপ যেমন তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে একটি বিশেষ উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়, তেমনি নিত্যনতুন মার্কেটিং স্ট্র্যাটেজি, ইলেক্ট্রনিক্স পণ্যে বৈচিত্র্যতা, নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিশ্বের শীর্ষ স্থানীয় কনকা ও গ্রী ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপন ও পণ্যের বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনসহ অংশগ্রহণমূলক কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করতে পেরেছেন।

এ স্বীকৃতির জন্য আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মো. নুরুল আফছার। তিনি বলেন, “আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি মাধ্যমে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা এক সঙ্গে কাজ করবো।”

Advertisement
Advertisement
Advertisement

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানে কমনওয়েলথজুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক ও বিশিষ্ট অতিথিরা মিলিত হন।

বিষয়: বিজ্ঞপ্তিলন্ডনঅ্যাওয়ার্ড
সর্বশেষ
  • ১

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

  • ২

    ‘শেখ হাসিনাকে এই সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে’

  • ৩

    ‘কোস্ট গার্ডও র‌্যাবের মতো প্রেস রিলিজ দেওয়া শুরু করেছে’

  • ৪

    ‘এআই দিয়ে গান করলে তো আর মনের খোরাক হয় না’

  • ৫

    ডাক্তার বাড়লেও মান কমছে, কারণ কী?

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

  • পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

  • বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

    আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

  • ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।