Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> কানেক্ট

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৬: ৫১
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। ছবি: টেকনো

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টেকনো।

Advertisement
Advertisement
Advertisement

ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।

পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা এখন অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাম। মাঠে তার দৃঢ়তা, পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

দেশের ফুটবল ঘিরে গুরুত্বপূর্ণ এক সময়ে এই পার্টনারশিপের ঘোষণা দিল টেকনো। ব্র্যান্ডটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ - এর টাইটেল স্পন্সর।

টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে দারুণভাবে মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-ও রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় কিছু অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।”

এই পার্টনারশিপের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে দেখা যাবে হামজাকে। আপকামিং ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাক্টিভেশন ও কনজ্যুমার ক্যাম্পেইনেও যুক্ত থাকবেন তিনি।

এ প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, “বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।”

বিষয়:

হামজা চৌধুরী
১

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

২

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৬৩

৩

৩৫ শয্যার বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ১ জন

৪

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

৫

রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন

সম্পর্কিত

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, “ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সকল ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি।”

এনআরবি ব্যাংক-হলিডে ইনের মধ্যে চুক্তি সই

এনআরবি ব্যাংক-হলিডে ইনের মধ্যে চুক্তি সই

এনআরবি ব্যাংকের সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ডধারীরা ডাইনিং, রুম র‍্যাক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার এবং স্পা সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

বাংলা কিউআর উদ্বোধনে এসবিএসি ব্যাংকের র‍্যালি

বাংলা কিউআর উদ্বোধনে এসবিএসি ব্যাংকের র‍্যালি

ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‍্যালি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

বারিধারা-সাতমসজিদ রোডে বাটার ২ স্টোর উদ্বোধন

বারিধারা-সাতমসজিদ রোডে বাটার ২ স্টোর উদ্বোধন

বারিধারা স্টোরটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বাটার আধুনিক রিটেইল উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, সাতমসজিদ রোডের নতুন স্টোরটি শহরের অন্যতম প্রাণবন্ত ও ব্যস্ত এলাকায় গ্রাহকদের কাছে বাটাকে আরও সহজলভ্য করে তুলবে।