Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

এনসিসি ব্যাংকের নতুন ডিজিটাল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ‘এনসিসি নিওএক্স’ এর যাত্রা শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৮: ১২
এনসিসি ব্যাংকের নতুন ডিজিটাল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ‘এনসিসি নিওএক্স’ এর যাত্রা শুরু

এনসিসি ব্যাংক তাদের রিটেইল ব্যাংকিং পোর্টফোলিওতে ‘এনসিসি নিওএক্স’ নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই ব্যাংকিং অনুশীলনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল সেবা প্রদান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement
Advertisement
Advertisement

এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা সম্পূর্ণ অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ই-কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। অ্যাকাউন্টের অধীনে গ্রাহকদের পরিবেশবান্ধব বা রিসাইকেলযোগ্য ডেবিট কার্ড প্রদান করা হবে। অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কৃষির মতো বিভিন্ন গ্রিন ইনিশিয়েটিভে বিনিয়োগ করা হবে।

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক পরিবেশবান্ধব ব্যাংকিং এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ‘এনসিসি নিওএক্স’ গ্রাহকদের আধুনিক ডিজিটাল সুবিধা প্রদানের পাশাপাশি পরিবেশ রক্ষায় অবদান রাখার সুযোগ করে দেবে।”

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান, এই অ্যাকাউন্টটি ব্যাংকের ডিজিটাল রূপান্তর এবং টেকসই ব্যাংকিংয়ের প্রতি নিষ্ঠারই প্রতিফলন, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও পরিবেশগত কল্যাণে অংশীদার করবে।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খুরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং ইউনিটের প্রধান এস. এম. তানভীর হাসানসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন পরিচালক ও স্বতন্ত্র পরিচালকবৃন্দ ।

বিষয়: ব্যাংকবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • পরিবেশ মন্ত্রণালয়ে ‘জাতীয় যুব জলবায়ু অবস্থানপত্র’ হস্তান্তর

    পরিবেশ মন্ত্রণালয়ে ‘জাতীয় যুব জলবায়ু অবস্থানপত্র’ হস্তান্তর

    দেশের তরুণদের দাবি এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সরাসরি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ‘যুব জলবায়ু অবস্থানপত্র ২০২৬’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এক মিলনায়তনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে ২০

  • নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

    নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

    নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক জানায়, রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সোমবার

  • নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

    নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের শীর্ষ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

  • বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

    বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

    বিওয়াইডি বাংলাদেশের পরিবেশবান্ধব আধুনিক গাড়ি ক্রয়ে গ্রাহকদের সহজ ও আকর্ষণীয় ঋণ দেবে ওয়ান ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক।