Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৯
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে নগদ ও আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: আইএফআইসি ব্যাংক

নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

Advertisement
Advertisement
Advertisement

এক বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক জানায়, রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সোমবার এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

Advertisement
Advertisement
Advertisement

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান ও চিফ অফ ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমওইউ অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণ সুবিধা কাজে লাগিয়ে অর্থায়ন সুবিধা দেওয়ার বিষয়টিও সম্ভাব্য সহযোগিতার আওতায় রয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হবে। আমাদের ব্যাংকিং সক্ষমতার সঙ্গে নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে সহজে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ আমরা খুঁজে দেখতে চাই।”

নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, “দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে। আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠিত ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চয় ও ঋণসেবার পরিসর আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।”

বিষয়: সঞ্চয়পত্রঋণআইএফআইসিনগদব্যাংক
সর্বশেষ
  • ১

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

  • ২

    নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

  • ৩

    নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

  • ৪

    বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

  • ৫

    টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে

সম্পর্কিত
  • নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

    নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের শীর্ষ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

  • বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

    বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

    বিওয়াইডি বাংলাদেশের পরিবেশবান্ধব আধুনিক গাড়ি ক্রয়ে গ্রাহকদের সহজ ও আকর্ষণীয় ঋণ দেবে ওয়ান ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক।

  • ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

    ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

    ২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর দেশ-বিদেশে একাধিক সফল মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনার অন্যতম আলোচিত সংযোজন হিসেবে দর্শকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

  • গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

    গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

    গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ গবেষণা পরিচালনার গুরুত্বপূর্ণ ধাপগুলো নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ‘আইডিয়াস টু আর্গুমেন্টস: অ্যান ইন্টারঅ্যাকটিভ সেশন অন সায়েন্টিফিক অ্যান্ড স্কলারলি