বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ‘বিটপি গ্রুপ’-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
গত ২৫ আগস্ট ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মিরান আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার।
বিটপি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোরশেদুল হক; এইচআর, অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির (কর্পোরেট) জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম; ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইনে ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিটপি গ্রুপের তৈরি পোশাক, বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মৎস্য ও কৃষি খাতে ব্যবসা রয়েছে। গ্রুপটির চারটি বড় রেডি-মেড গার্মেন্টস কারখানা রয়েছে।