Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

বিআইআইএন অ্যাওয়ার্ড পেল গ্রামীণ হেলথটেক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৬: ৩০
বিআইআইএন অ্যাওয়ার্ড পেল গ্রামীণ হেলথটেক
ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা।

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোঁড়ায় সাশ্রয়ী ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি পেল গ্রামীণ হেলথটেকের এআই-সক্ষম ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম। গ্রামীণ হেলথটেক লিমিটেড উদ্ভাবিত এআই-সক্ষম, রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশন ও কমিউনিটি-কেয়ার ইকোসিস্টেম বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ডের ‘ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।

Advertisement

গতকাল শনিবার ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে সুখীর পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ বিজনেস এন্ড টেকনোলজি অফিসার, মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার, মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, এপ্লিকেশন টেক লিড, মো. তানবীর হোসেন এবং চিফ অফ রিসার্চ, অ্যানালাইটিক্স এন্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল-আমিন।

Advertisement
Advertisement
Advertisement

এক বিবৃতিতে গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “এই স্বীকৃতি আমাদের প্রতিটি লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতার যারা সুখীকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। কে কোথায় থাকেন, তার ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয়। এই পুরস্কার আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রেরণা জোগাবে।”

সুখী মূলত গ্রামীণ, সুবিধাবঞ্চিত ও ডিজিটাল সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তৈরি। এই সেবাগুলোর মধ্যে রয়েছে ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ ডেলিভারি, হোম ডায়াগনস্টিকস, রেফারেল, মানসিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগ (এনসিডি) ব্যবস্থাপনা। আর সমন্বিত ও আন্তঃসংযোগযোগ্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডের (ইএমআর) মাধ্যমে নিশ্চিত হয় ধারাবাহিক ফলোআপ।

এআই-সক্ষম হেলথকেয়ার চ্যাটবট ২৪/৭ সেবা নির্দেশনা, প্রাথমিক উপসর্গ গ্রহণ, স্বাস্থ্যশিক্ষা, অ্যাপয়েন্টমেন্ট সহায়তা এবং ওষুধ ও ফলোআপের রিমাইন্ডার দেয়, প্রয়োজনে যোগ্য স্বাস্থ্যপেশাজীবীর কাছে নির্বিঘ্নে পৌঁছে দেয়। ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম (সিডিএসএস) রোগীর কাঠামোবদ্ধ ইতিহাস, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও রিয়েল-টাইম ভাইটাল সাইন বিশ্লেষণ করে চিকিৎসকদের ঝুঁকি শনাক্তকরণ, গাইডলাইনভিত্তিক পরামর্শ ও প্রমাণনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ডোরস্টেপ লিংক ওয়ার্কার, সুখী সেবা কেন্দ্র এবং সংযুক্ত মেডিকেল ডিভাইসের মাধ্যমে, বিশেষ করে ‘সুখী স্বাস্থ্য বন্ধু’ ৬-ইন-১ ডিভাইসে রিয়েল-টাইম স্বাস্থ্য পরীক্ষার সুবিধায়, সুখী প্রতিটি গ্রামীণ পরিবারকে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার একটি সংযুক্ত কেন্দ্রে রূপান্তরিত করছে।

বিষয়: ব্র্যাকপুরস্কারব্র্যাক বিশ্ববিদ্যালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ২

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৩

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৪

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

  • ৫

    ‘রাজনৈতিক রিকনসিলিয়েশনের বিষয়টা এখন সময়ের দাবি’

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।