Advertisement Banner

‘মোস্ট ইমপ্যাক্টফুল’ প্রতিষ্ঠানের সম্মাননা পেল পিকেএসএফ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘মোস্ট ইমপ্যাক্টফুল’ প্রতিষ্ঠানের সম্মাননা পেল পিকেএসএফ

বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অর্থবহ ও দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘মোস্ট ইমপ্যাক্টফুল’ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ব্র্যাক ব্যাংক পিএলসি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে পিকেএসএফকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ প্রতিষ্ঠানটির এ গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বলা হয়, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে কাজ করায় পিকেএসএফকে সম্মানিত করতে পেরে তারা অত্যন্ত গর্বিত। পিকেএসএফ আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার মাধ্যমে দেশের অগ্রগতিতে এক অনন্য ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করে চলেছে। এ স্বীকৃতি জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে আরও বড় অবদান রাখতে পিকেএসএফকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বিষয়ে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “এ সম্মাননা আমাদেরকে আগামীতে দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি তরান্বিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমকে আরও বেগবান করতে প্রেরণা জোগাবে। এজন্য পিকেএসএফ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখায় ২৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত