Advertisement

বাংলাদেশ শিশু হাসপাতালে পূবালী ব্যাংকের ২৮০তম উপশাখা উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশ শিশু হাসপাতালে পূবালী ব্যাংকের ২৮০তম উপশাখা উদ্বোধন

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পূবালী ব্যাংক পিএলসির ২৮০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এই উদ্বোধন অনুষ্ঠান হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এবং উপ-পরিচালক ডা. মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের প্রধান এ কে এম আব্দুর রকীব।

আজিজুল হক বলেন, শিশু হাসপাতালে ব্যাংকের উপশাখা চালু একটি সময়োপযোগী উদ্যোগ। এটি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানবিক করতে সহায়ক হবে এবং রোগী ও স্বজনদের জন্য আর্থিক লেনদেনের সুবিধা বাড়াবে।

মো. আলী বলেন, গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করাই ব্যাংকের মূল লক্ষ্য। শিশু হাসপাতালের মতো স্থানে উপশাখা চালুর মাধ্যমে রোগী ও তাদের স্বজনরা দ্রুত, নিরাপদ ও সহজ ব্যাংকিং সুবিধা পাবেন।

Advertisement

অনুষ্ঠানে ব্যাংক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।