
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।
চরচা ডেস্ক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে যমুনা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে গত রোববার বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে যমুনা ব্যাংক।
তিন বছর মেয়াদি এই রিভলভিং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতের বিভিন্ন কার্যক্রমে অর্থায়নের সুযোগ থাকবে। এর মধ্যে শস্য ও ফসল উৎপাদন, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতিসহ পল্লীভিত্তিক আয়বর্ধক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। স্কিমের আওতায় কৃষক ও গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সরল সুদে ঋণ/বিনিয়োগ সুবিধা দেওয়ার বিধান রয়েছে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান স্বাক্ষর করেন।
এ সময় যমুনা ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শাহিদুল ইসলাম এবং হেড অফ এগ্রিকালচারাল লোন ইউনিট মো. আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট বিভাগের যুগ্ম-পরিচালক-২ মো. সাখাওয়াত হোসেন ও অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
২০০৮ সালে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকটির রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন।

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিএনএনআরসির প্রচারাভিযান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।