Advertisement

আলোকিত শিশু ১৮র জয়গান: বিশেষ শিশুদের নিয়ে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আলোকিত শিশু ১৮র জয়গান: বিশেষ শিশুদের নিয়ে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত
১৮র জয়গান অনুষ্ঠানে শিশুদের আনন্দঘন মুহূর্ত । ছবি: আলোকিত শিশু

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে ১৮ বছর ধরে কাজ করে চলা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত শিশু ১৮র জয়গান’ শীর্ষক দিনব্যাপী বার্ষিক উৎসব।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডাঃ আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এক্টিং কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।

২০০৯ সাল থেকে ‘আলোকিত শিশু’ বিশেষ শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে হাজারো শিশুর সহায়তা করেছে।

Advertisement

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আলোকিত শিশু শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি শত শত ভিন্নভাবে সক্ষম শিশুর স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প। ‘১৮র জয়গান’ বিশেষ শিশুদের অধিকার ও সম্ভাবনাকে সমাজের মূলধারায় ছড়িয়ে দেওয়ার একটি প্রত্যয়।