Advertisement

এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: সংগৃহীত

এনআরবি ব্যাংক পিএলসি. গত ৪ আগস্ট সফলতার সঙ্গে কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে।

Advertisement

গত বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রণকারী সংস্থাসহ কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ পথচলায় ব্যাংকের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Advertisement

এ সময় ব্যাংক কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত করে তা বাস্তবায়ন করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং এস কে মতিউর রহমান।