Advertisement

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন
স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন অতিথিরা। ছবি: স্কয়ার গ্রুপ

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে এসএফবিএল অ্যারেনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্কয়ার গ্রুপ।

অনুষ্ঠানে স্যামসন এইচ চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত বিশেষ স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্যামসন এইচ চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা এবং পারিবারিক স্নেহভাজনদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি রচিত হয়েছে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

Advertisement

পরিবারের পক্ষে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী।

অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।

এ সময় স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র‘Samson: Through a Son’s Lens’-এর একটি সংক্ষিপ্ত অংশ অনুষ্ঠানে প্রদর্শিত হয়।