
ওইইবির ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।
চরচা ডেস্ক

বর্ণাঢ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকালে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী পর্বের পরই একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়, যা ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের তিন দশকের অর্জনের কথা স্মরণ করেন। এছাড়া বক্তব্য রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর, শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন এবং এলামনাই প্রতিনিধি হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য ড. রুবানা হক।
স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পথচলার ইতিহাস এবং বিগত তিন দশকের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণার বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা পর্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও এলামনাইদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, বিভাগীয় প্রধানসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার অংশ নেয়।

ওইইবির ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে এসএফবিএল অ্যারেনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্কয়ার গ্রুপ।

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় টানা তৃতীয়বারের মতো স্বীকৃতি অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। চলতি বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে অবদান রাখা

এনআরবি ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এনআরবি ব্যাংক পিএলসির ইয়ার-টু-ডেট ব্যবসায়ীক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ।