Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> বিশ্লেষণ

যুদ্ধভীতি ও দ্বিগুণ খরচও দমাতে পারেনি হজযাত্রীদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮: ২৩
যুদ্ধভীতি ও দ্বিগুণ খরচও দমাতে পারেনি হজযাত্রীদের

“এমন সুযোগ জীবনে একবারই পাওয়া যায়, সারাজীবন এর জন্য প্রস্তুতি নিতে হয়”– হজ নিয়ে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করছিলেন পশ্চিম মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ৫৭ বছর বয়সী জাহির জুনিদ। তিনি বহু বছর ধরে টাকা জমিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌভভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। জবাবে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শুরু করে তেহরান। এরমধ্যে সৌদি আরবও ছিল। এতে ওই অঞ্চলে ভ্রমণ ব্যাহত হয়েছে। একই সঙ্গে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যাতায়াত খরচও বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলেছে, এ বছরের হজে প্রায় ১৭ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের বেশিরভাগই এশিয়া থেকে গিয়েছেন।

ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে হজ পালন করেন মুসল্লিরা। কোরআনে বলা হয়েছে, আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা উচিত।

দ্য ইকোনমিস্ট বলছে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ প্রতি বছর সৌদি আরবের দেওয়া হজ ভিসার পুরো কোটাই ব্যবহার করে ফেলে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ৫৭ লাখ মানুষ হজের জন্য অপেক্ষমাণ তালিকায় ছিল, অথচ বছরে দেশটির মাত্র ২ লাখ ২০ হাজার মুসল্লি হজের সুযোগ পান। ফলে এই সুযোগ একবার পাওয়ার জন্য অনেককে ৪০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর যখন তাদের পালা আসে, তখন বেঁচে থাকলে সেই সুযোগ ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর নতুন কোনো হামলা পিছিয়ে দিতে নাকি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে সৌদি। তাছাড়া এ বছর কিছু হজযাত্রীকে বিকল্প রুটে উড়োজাহাজে যেতে হয়েছে। আবার নতুন করে সংঘাত শুরু হলে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে গেলে অনেক হজযাত্রী সেখানে আটকে পড়তে পারেন বলেও উদ্বেগ রয়েছে।

Hajj
হজের প্রাথমিক নিবন্ধন ফি ৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

দ্য ইকোনমিস্ট বলছে, ধর্মপ্রাণ অনেক মানুষের উদ্বেগ তুলনামূলক কম। বাংলাদেশের একটি ইসলামিক ট্যুর কোম্পানির পরিচালক হুসেইন আহমেদ বলেন, “হজের সময় কেউ মারা গেলে তারা মনে করেন, এর পুরস্কার হিসেবে জান্নাত পাবেন।”

পবিত্র হজ আজmecca

মক্কার এক ট্যুর গাইড দ্য ইকোনমিস্টকে বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি বেশি দেখা যাচ্ছে, তবে বাকি সবকিছু স্বাভাবিক।” যুদ্ধ নিয়ে খুব বেশি আলোচনা হবে না বলেও তিনি জানান। কারণ রাজনৈতিক ও সাম্প্রদায়িক স্লোগান আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব এবং জোর দিয়ে বলেছে, এই সমাবেশ শুধু ইবাদতের জন্য।

সৌদি আরব এ বছর প্রায় ৩০ হাজার ইরানি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে। হজে থাকা বাংলাদেশি ব্যবসায়ী আবসার উদ্দিন বলেন, “কে ইরানি তা বোঝাই কঠিন, কারণ হাজার হাজার মানুষ একই সাদা পোশাক পরে একসঙ্গে নামাজ পড়ছেন।”

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে ভ্রমণের বাড়তি খরচ সামলাতে এশিয়ার কিছু দেশ হজযাত্রীদের অতিরিক্ত সহায়তা দিচ্ছে। জানা গেছে, ইন্দোনেশিয়া সরকার বাড়তি খরচ মেটাতে রাষ্ট্রীয় বাজেট থেকে ১ দশমিক ৮ ট্রিলিয়ন রুপিয়া বা প্রায় ১০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে।

অন্যদিকে অনেক হজযাত্রীকে বাড়তি খরচ নিজেদেরই বহন করতে হচ্ছে। ভারতে হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে অতিরিক্ত ১০ হাজার রুপি (প্রায় ১০৫ ডলার) নিচ্ছে। ভারতীয় বিমান সংস্থাগুলো যে অতিরিক্ত অর্থ চেয়েছিল, তার তুলনায় এটি কম হলেও অনেক মানুষের জন্য এখনও তা বড় অঙ্কের অর্থ।

তবে সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই অনেক হজযাত্রীই বাড়তে থাকা খরচের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হয়েছেন। হুসেইন আহমেদ বলেন, ২০১৯ সালে বাংলাদেশ থেকে হজের একটি প্যাকেজের খরচ ছিল প্রায় ৩ লাখ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় ৬ লাখ টাকা। কিন্তু এই সময়ে খুব কম মানুষেরই আয় দ্বিগুণ হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এর একটি কারণ হলো, করোনাভাইরাস মহামারির পর থেকে উড়োজাহাজ ভাড়া অনেক বেড়েছে। পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশে মূল্যস্ফীতি বেড়েছে এবং স্থানীয় মুদ্রার মূল্য কমেছে। তাছাড়া মক্কায় নতুন ও বিলাসবহুল হোটেল নির্মাণের জন্য পুরোনো ও তুলনামূলক সস্তা থাকার জায়গাগুলো ভেঙে ফেলেছে সৌদি সরকার।

দাদার হজযাত্রাdada

হুসেইন আহমেদ বলেন, “হজযাত্রীরা এখন ভালো সুযোগ-সুবিধা পাচ্ছেন, কিন্তু হজ এখন মূলত ধনীদের সামর্থ্যের মধ্যে চলে যাচ্ছে।”

মালয়েশিয়ার জাহির জুনিদও বলেন, কয়েক বছর আগে মধ্যবিত্ত মালয়েশিয়ানরা হজের খরচ বহন করতে পারলেও এখন তাদের জন্য সেটি কঠিন হয়ে গেছে।

দ্য ইকোনমিস্ট বলছে, খরচ বাড়ার কারণে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে হজ ভিসার পুরো কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। যদিও মহামারির আগে তা সাধারণত পূরণ হতো। এ বছর বাংলাদেশ ১ লাখ ২৭ হাজারের পরিবর্তে কোটা কমিয়ে ৭৮ হাজার ৫০০ করতে রাজি হয়েছে।

ব্রিটিশ সাময়িকীটি বলছে, ভবিষ্যতে খরচ কমাতে সরকার আবার সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। ১৯৮০-এর দশকের পর বাংলাদেশ আর এ পদ্ধতি ব্যবহার করেনি। এখন অনেক বাংলাদেশি তুলনামূলক সস্তা বিকল্প হিসেবে ওমরাহ পালন করছেন। সারা বছরই ওমরাহ করা যায় এবং এটি ১ জুন থেকে আবার শুরু হবে।

তবে ওমরাহও দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে। হজের মতো এখানেও ধনী ও গরিবের পার্থক্য স্পষ্ট। ধনী যাত্রীরা ভিআইপি প্যাকেজ নেন এবং মসজিদুল হারামের কাছাকাছি উন্নত হোটেলে থাকেন। আর ওমরাহর জন্য কোনো কোটা না থাকায় অনেকের পক্ষে একাধিকবার এই সফর করা সহজ হয়।

বিশ্লেষকরা বলছেন, কেউ কেউ কতবার ওমরাহ করেছেন, তা নিয়ে গর্ব করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হিসাবও প্রকাশ করেন। এতে এই ধর্মীয় আয়োজনের মূল চেতনা কিছুটা ক্ষুণ্ন হচ্ছে বলেই মনে হয়। কারণ ইসলামে আল্লাহর কাছে সব মুসলমানের সমান হওয়ার কথা বলা হয়েছে।

বিষয়:

সৌদি আরবমক্কাইরানযুদ্ধদ্য ইকোনমিস্টের প্রতিবেদনহজমুসলমানওমরাহ
১

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

২

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৬৩

৩

৩৫ শয্যার বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ১ জন

৪

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

৫

রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন

সম্পর্কিত

বাংলাদেশে আসছে জে-১০সি-ই যুদ্ধবিমান, ভারত কেন উদ্বিগ্ন?

বাংলাদেশে আসছে জে-১০সি-ই যুদ্ধবিমান, ভারত কেন উদ্বিগ্ন?

চীন থেকে ৪.৫ প্রজন্মের আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে অস্বস্তি দেখা যাচ্ছে ভারতে। কিন্তু কেন? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন চীনের সঙ্গে জে-১০ সিই যুদ্ধবিমান কেনার যে চুক্তি বাংলাদেশ করতে যাচ্ছে

১২৪ কোটি টাকার দ্বিতীয় তিস্তা সেতু, সুফল আটকে কোথায়?

১২৪ কোটি টাকার দ্বিতীয় তিস্তা সেতু, সুফল আটকে কোথায়?

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরকে যুক্ত করতে ৮৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। ‘দ্বিতীয় তিস্তা সেতু’ নির্মাণে ব্যয় করা হয়েছে ১২৩ কোটি ৮৬ লাখ টাকা। সেতুটির সঙ্গে রংপুর নগরীকে যুক্ত করতে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কও

তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চায় ভারত?

তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চায় ভারত?

গত সপ্তাহের শেষে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি কাণ্ড বেশ আলোচনার জন্ম দিয়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে এমন খুব একটা দেখা যায় না। গত সপ্তাহের শেষে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন কতটা স্বাধীনতা পাবে?

জাতীয় মানবাধিকার কমিশন কতটা স্বাধীনতা পাবে?

জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার কথা বলে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া আনা হয়েছে। খসড়ার ধারা ৩(২)-এ কমিশনকে ‘একটি স্বাধীন প্রতিষ্ঠান’ বলা হয়েছে; মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কমিশনের ‘সম্পূর্ণ নিরপেক্ষভাবে’ কাজ করার কথাও সেখানে রয়েছে।