Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

লারার পথ ধরে ভারত দলে ডাক পাবেন সূর্যবংশী?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬: ৪৪
লারার পথ ধরে ভারত দলে ডাক পাবেন সূর্যবংশী?

ছক্কা মেরে সেঞ্চুরি করে হেলমেট, গ্লাভস খুলে দুহাত দিয়ে দেখালেন ‘হার্ট’ এবং বেঞ্চের দিকে তাকিয়ে দিলেন স্যালুট… সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী কি একটা বার্তাই দিতে চাইলেন?

Advertisement

বাঁহাতি এই ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন গত আইপিএলেই। তবে সূর্যবংশী এবারের আইপিএলে এতোটাই অভাবনীয় ব্যাটিং করছেন যে, তাকে নতুন করে বিশেষণে বিশেষায়িত করাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান হেরে গেলেও নজরকাড়া ব্যাটিংয়ে আরও একবার বিস্ময়ের জন্ম দিয়েছেন তিনি। টুর্নামেন্টের মাঝপথেই তাই প্রশ্নটা আরও জোরাল হচ্ছে–এখনই কি ভারত জাতীয় দলে ডাক পাওয়া উচিত সূর্যবংশীর? অনেকটা ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার মতো?

বৈভব সূর্যবংশী। ছবি: ফেসবুক
বৈভব সূর্যবংশী। ছবি: ফেসবুক

দুজনের মাঝে অবশ্য বাঁহাতি ব্যাটসম্যান ছাড়া আর কোনো মিল নেই। ব্যাটিং পজিশন, স্টাইল–সবই ভিন্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট মনে করছেন, লারার মতোই আগেভাগেই সূর্যবংশীকেও জাতীয় দলে নেওয়া উচিত।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন সূর্যবংশী। ৪০.৬০ গড়ে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছেন ৬০৯ রান। আর স্ট্রাইক রেট? ২২২.২৬! অর্থাৎ, ভারতের এই বিস্ময় বালক শুধু রানই করছেন না, একই সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বজায় রাখছেন ধারাবাহিকতাও। আর তাই তাকে ভারত দলে খেলিয়ে দেওয়ার দাবিটা ক্রমশ বাড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্র্যাথওয়েটেরও মনে হচ্ছে, এটাই সূর্যবংশীকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আদর্শ সময়। কেন, সেটার পক্ষেও মত দিয়েছেন ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠানে। তিনি বলেন, “ব্রায়ান লারাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কী করেছিল? তারা তাকে ভিভ রিচার্ডসের মতো খেলোয়াড়দের সঙ্গে দলে রেখেছিল। তখনকার সময়টাও ভিন্ন ছিল। অনেক ট্যুর ম্যাচ হতো, ফলে আন্তর্জাতিক অভিষেকের আগেই লারা সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল। এরপর অভিষেকের পর তার ক্যারিয়ার কীভাবে এগিয়েছে, তা তো আমরা সবাই জানি।”

বৈভব সূর্যবংশী। ছবি: আইপিএল
বৈভব সূর্যবংশী। ছবি: আইপিএল

২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত লারা পরে হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সূর্যবংশীকে নিয়েও ভারতের কাছ থেকে এমন কিছুর প্রত্যাশা ব্র্যাথওয়েটের, “তাকে এখনই ভারতীয় দলে রাখা যেতে পারে, যেন সে বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরিয়াকুমার যাদবদের কাছ থেকে শেখার সুযোগ পায়। ভারত দলে তার কাছাকাছি বয়সের এমন কিছু তরুণ খেলোয়াড়ও আছে, যাদের কাছ থেকেও সে শিখতে পারবে। সরাসরি কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার আগে এটাই হতে পারে বিচক্ষণ সিদ্ধান্ত।”

এবারের আইপিএলে সূর্যবংশীর স্কোর যথাক্রমে ৫২, ৩১, ৩৯, ৭৮, ০, ৪৬, ৮ ও ১০৩। রাজস্থানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই বিস্ফোরক ব্যাটিংয়ে টানা চারটি ছক্কা মারেন তিনি। মুখোমুখি হওয়া প্রথম বলেই এরপর ছক্কায় ওড়ান প্যাট কামিন্সকে। মাত্র ১৫ বলে করেন ফিফটি। আইপিএলের ইতিহাসে এখন সবচেয়ে বেশি ১৫ বা তার কম ডেলিভারিতে পঞ্চাশ রানের রেকর্ড সূর্যবংশীর (৩ বার)।

পেস বোলিংই কি বাংলাদেশের মূল শক্তি?rana mustafijur

পরের পঞ্চাশ রান করতে অবশ্য খেলেন ২১টি বল। ফলে মাত্র ৩৬ বলেই তিন অঙ্কের ঘরে পা রাখলেও ইনিংসটি কিছুটা ধীরগতির মনে হতেই পারে। এই বয়সে নিজের মানদণ্ড এতোটাই উঁচুতে নিয়ে যেতে সক্ষম হয়েছেন সূর্যবংশী।

এরপরও সেরা ফর্মে থাকলেও সূর্যবংশীর ভারত জাতীয় দলে ডাক পাওয়াটা কঠিনই বটে। প্রথমত, লারার সময়ে আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকত অনেক। আর এখন সেই প্রচলন নেই বললেই চলে। দ্বিতীয়ত, দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলে জায়গা হচ্ছে না ইয়াশাসভি জয়সওয়ালের মতো ওপেনারের।

আর সবশেষ, ভারতীয় ক্রিকেটের চাপ। সূর্যবংশীকে দলে নিয়ে যদি না খেলানো হয়, সেটা নির্বাচকদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে। আর যদি খেলানো হয় এবং তিনি সেই চাপ নিতে না পারেন, সেখানেও নির্বাচকদেরই কাঠগড়ায় তোলা হবে। সবদিক মিলিয়েই তাই লারার পদাঙ্ক অনুসরণ করে সূর্যবংশীর ভারত দলে ডাক পাওয়াটা অনেক যদি এবং কিন্তুর ওপরই নির্ভর করছে।

বিষয়: খেলাক্রিকেটওয়েস্ট ইন্ডিজআইপিএলভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

    ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘিরে দলের ভেতরে আলোচনা এখন তুঙ্গে। আহ্বায়ক বা সভাপতি পদে সাবেক ও বর্তমান নেতৃত্বের একাধিক নেতার নাম যেমন আলোচনায় আছে, তেমনি সদস্য সচিব বা সাধারণ সম্পাদক পদেও তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ। সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমিনুল হককে আবার নেতৃত্বে ফিরিয়ে আনার

  • মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আন্দোলন দমনে ব্যাপক ধরপাকড়, পুলিশি সহিংসতা এবং আধাসামরিক বাহিনীর বিপুল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। যে সরকার দীর্ঘদিন ধরে শক্তিশালী নেতৃত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির

  • মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?

    মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?

    দেশের ব্যাংক খাতে প্রযুক্তিনির্ভর সেবা দ্রুত বাড়লেও সেই তুলনায় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ছে না। ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বাজেটের বড় অংশ যাচ্ছে ভৌত অবকাঠামো ও সফটওয়্যারে। এর বিপরীতে সাইবার নিরাপত্তা, আইটি অডিট ও কর্মীদের প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

  • মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে

    মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। ইয়েমেন থেকে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার মুখে রিয়াদ এই চুক্তির সামরিক কার্যকারিতা সক্রিয় করেছে।