
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের প্রথম স্পেলে কাগিসো রাবাদা যখন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামালেন এবং প্রথম ঘণ্টায় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন প্রবল চাপের মুখে, তখন সবাই অবাক হয়ে দেখলেন–ক্রিজে গেছেন তাওহীদ হৃদয়! অথচ পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই পজিশনে নামার কথা তো ছিল মুশফিকুর রহিমের!
প্রশ্নটা হচ্ছে, ক্যারিয়ারজুড়ে নিজের ব্যাটিং পজিশন ছাড়তে অনেকটাই অনিচ্ছুক মুশফিক কেন হঠাৎ করে স্বেচ্ছায় ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেন? সেটাও আবার এমন সময়ে, যখন দলের তাকে প্রয়োজন?
জোহানেসবার্গে আজ প্রথম ৩৫ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে কাঁপতে থাকা বাংলাদেশকে উদ্ধার করেছে তাওহীদ হৃদয়, লিটন দাস আর তানজিদ তামিমের ব্যাট। দিনের শেষ বলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে যাওয়া হৃদয়, বাংলাদেশ শেষ পর্যন্ত দিন শেষ করেছে ৩২৭ রান নিয়ে, ক্রিজে এখনো সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটন...এমন দিনে হৃদয়-লিটনের জুটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা হওয়ার কথা। কিন্তু তার মধ্যেও একটা বড় প্রশ্ন উঠছে মুশফিককে নিয়ে।
আর এই প্রশ্নের সম্ভাব্য উত্তরটাই বাংলাদেশের ক্রিকেটের একটা রুঢ় বাস্তবতা।
আগেও দেখা গেছে, সিনিয়র ক্রিকেটাররা চাপের সময়ে পাল্টা প্রতিরোধ গড়ার পরিবর্তে অনেকটা পিঠ বাঁচানো ব্যাটিং বা পিঠ বাঁচানো ক্রিকেট খেলেছেন। টেস্ট ক্রিকেটে তখনই ব্যাট করতে নামতে চান তারা, যখন বলটা একটু সফট হয়ে যাচ্ছে এবং বোলারদের জন্য খুব বেশি কিছু করার থাকে না। আর সেই সময় উইকেটে সেট হওয়া, রান করা–দুটোই তুলনামূলক সহজ হয়ে যায়।
জোহানেসবার্গে মুশফিকের কৌশলও যে এমনই ছিল, সেটা কেউ দাবি করলে তা উড়িয়ে দেওয়া সম্ভব হবে? রাবাদা যে ছন্দে বল করছিলেন, তাতে তার সামনে এই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের কারোরই দাঁড়ানোর উপায় ছিল না। তার মাঝেও তানজিদ হাসান টিকে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত দারুণ একটা ফিফটি করেন।
তবে এমন ফর্মে থাকা রাবাদা এবং মার্কো ইয়ানসেনকে সামলানোর জন্য বাংলাদেশ দলে তো একজন আছেন! টেকনিকের দিক থেকে বাংলাদেশ দলে এক সময় যাকে সেরা মানা হতো। যিনি বাংলাদেশের ইতিহাস-সর্বোচ্চ ১০৮ নম্বর টেস্টটি আজ খেলতে নেমেছেন, চল্লিশ ছুঁইছুঁই বয়সে যিনি এই দলের সবচেয়ে প্রবীণ ক্রিকেটারও। কিন্তু এত অভিজ্ঞতার ঝুলি নিয়েও মুশফিক যদি রাবাদা এবং ইয়ানসেনদের গতির ঝড়ের মুখোমুখি হওয়ার সাহস না করেন, তাহলে এই অভিজ্ঞতার মূল্যটা আর কী থাকে!
মুশফিক নামলেন না, ততক্ষণে টপ অর্ডারে ধস দেখা বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট পাঁচ নম্বরে পাঠাল আজই চতুর্থ টেস্ট খেলতে নামা অনভিজ্ঞ তাওহীদ হৃদয়! এক টেস্ট আগে চার এবং তিন নম্বর পজিশনে ২৪২ ও ৮২ রান করেছেন, এবার বিপদের মুখে নামলেন পাঁচে।
মুশফিক তার ক্যারিয়ারে কখনো নির্দিষ্ট পজিশনের বাইরে ব্যাটিং করতে চাননি। পাঁচ নম্বর পজিশনটা আপাতত ছাড়বেন না বলেই বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের ম্যাচগুলোও খেলে চলেছেন। সেই মুশফিক হঠাৎ করেই হৃদয়ের জন্য পাঁচ নম্বর পজিশন ছেড়ে দিলেন!
মনে হতে পারে, কী দারুণ এক সম্প্রদান! তরুণেরে আপন জায়গা ছাড়িয়া দেওয়া–কী এক মহৎ বলিদান!
মনে হওয়াটা দোষের নয়, তবে মাত্রই টেস্ট খেলতে শুরু করা তরুণকে জায়গা ছেড়ে দেওয়ার চিন্তাটা ভালো দিনে না এসে দলের এমন বিপদের দিনে আসাটা চিন্তাটাকে গ্রাহ্য মনে করতে দেয় না আর কী!
বাংলাদেশের ভাগ্য ভালো, হৃদয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন ভালোভাবেই। দিনের শেষ বলে আউট হওয়ার আগে ১৩৭ রানের দারুণ ইনিংস খেলেছেন। তানজিদকে নিয়ে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরুটা করেছেন। এরপর ষষ্ঠ উইকেটে লিটন দাসের (দিন শেষে ৯২ রানে ব্যাট করছেন) সঙ্গে ২০৬ রানের জুটিতে বাংলাদেশকে উদ্ধার করেছেন। সে পথে বাংলাদেশের প্রথম পাঁচ উইকেটের পাঁচটিই নেওয়া রাবাদাকে নতুন ও পুরনো বলে যেভাবে দাপটের সাথে সামলেছেন হৃদয়, সেটাই বলে দিচ্ছে–মুশফিক নিজের জন্য যে সিদ্ধান্তটি নিয়েছেন, সেটা বাংলাদেশের জন্য বেশ কাজ দিয়েছে।

আর মুশফিকের নিজের জন্য সিদ্ধান্তটা কেমন কাজে দিল?
যে রাবাদার বোলিংয়ের মুখোমুখি না হওয়ার জন্যই সম্ভবত পাঁচ নম্বর পজিশন ছেড়ে ছয় নেমে গিয়েছিলেন মুশফিক, প্রথম ডেলিভারিতে সেই রাবাদার সামনেই পড়তে হলো তাকে। রাবাদা ফিরতি স্পেলে এসেছিলেন তখন। এসেই মুশফিকুরকে ‘গোল্ডেন ডাক’-এ ফিরিয়ে দিয়েছেন!
তাতে দুটি বিষয় আলোচনায় আসছে। একদিকে তার তৈরি করে দেওয়া উদাহরণটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু হলো কি না, এ বিতর্ক আছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার যেখানে বিপদের মুখে ক্রিজে গিয়ে চাপ সামলে তরুণ ব্যাটসম্যানদের দেখাবেন যে–এখানে ব্যাট করাটা সহজ, সেখানে মুশফিক একজন তরুণ ব্যাটসম্যানকে তার ক্যারিয়ারের চতুর্থ টেস্টে রাবাদার আগুনঝরা স্পেলের সামনে ঠেলে দিয়েছেন।
অন্যদিকে মুশফিকের ‘সম্প্রদানে’ পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হৃদয় যে সেঞ্চুরিটি করেছেন, তাতে এখন দলে মুশফিকের জায়গাই নড়বড়ে হয়ে যেতে পারে। স্বেচ্ছায়ই যদি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়ে থাকেন মুশফিক, এর মধ্য দিয়ে কি দক্ষিণ আফ্রিকায় আজ নিজ হাতেই প্রজন্ম বদলের ব্যাটনটাও তুলে দিলেন হৃদয়ের হাতে?
সাম্প্রতিক সময়ে মুশফিকের টেকনিকের সমস্যা চোখে পড়ছে প্রকটভাবে। ক্যারিয়ারের শুরুর দিকের মতো এখন আবার অনেক সময়ই বল তার ব্যাট আর প্যাডের ফাঁক গলে ঢুকে যাচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে রিফ্লেক্স কমে যাচ্ছে, হ্যান্ড-আই কো-অর্ডিনেশনও আর আগের মতো নেই। এই সমস্যার কারণেই কি মুশফিক আজ রাবাদার মুখোমুখি হতে চাননি, নিচের দিকে নেমে পুরনো বলে ব্যাটিং করার কথা ভেবেছেন?
যদি ভেবেও থাকেন, ভাবনাটা খুব একটা কাজে দেয়নি। ভাবনাটার উল্টো পিঠে উপহাসের হাসি হাসছে একটা সোনালি হাঁস।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের