
যেভাবে ইরান যুদ্ধের বলি হচ্ছে শ্রীলংকার চা শ্রমিকেরা
বিশ্বায়নের যুগে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকট কীভাবে সুদূর শ্রীলঙ্কার সেন্ট্রাল হাইল্যান্ডের ডানকেল্ড এস্টেটের ওপর আঘাত হেনেছে, এটি তারই এক বাস্তব চিত্র। গত ফেব্রুয়ারি থেকে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় চরম দারিদ্র্যের মুখে পড়েছেন প্রায় ১,০০০ চা শ্রমিক।




