সংসদীয় কমিটি

সংবিধান সংশোধনে জুলাই সনদের ঐকমত্যের সুপারিশ বিবেচনায়: আইনমন্ত্রী
জামায়াতসহ বিরোধীদলগুলো যোগ না দিলেও জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা বাঞ্ছনীয় নয়
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রাখা হয়েছে। ওই অধ্যাদেশ সংশোধনসহ পাসের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। সরকার গঠনের আগে বিএনপি জানিয়েছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়।

অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ এখনই বিল নয়: সংসদীয় কমিটি
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। এগুলোর মধ্যে ১১৩টিকে কোনো না কোনোভাবে সংসদে তোলার সুপারিশ করে এ বিষয়ে গঠিত বিশেষ কমিটি।

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি শিগগির: চিফ হুইপ
কমিটিতে সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখা হবে। আগামী রোববারের মধ্যেই কমিটি গঠনের অগ্রগতি দেখা যেতে পারে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে কতটা এগোলো বিশেষ কমিটি
জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে জারি করা ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’–এর বিষয়ে কমিটি একমত হয়েছে। এটি সংসদে অনুমোদনের জন্য সুপারিশ করবে বিশেষ কমিটি।

সংসদ অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
সংসদি সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সংসদের বৈঠক বসবে।



